• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

অরুণচন্দ্র গুহ

লাইব্রেরি » বাংলা ডিকশনারি । Bangla Dictionary » চরিতাভিধান » অরুণচন্দ্র গুহ

অরুণচন্দ্র গুহ (১৪.৫.১৮৯২ – ১০.২.১৯৮৩) ঢাকা। বরিশালে জন্ম। কৈলাসচন্দ্ৰ। অগ্নিযুগের বিপ্লবী, যুগান্তর দলের নেতা ও শ্ৰীসরস্বতী প্রেসের অন্যতম প্রতিষ্ঠাতা। ১৯১৫ খ্রী. বরিশালের ব্ৰজমোহন কলেজ থেকে-বি-এ পাশ করেন। ছাত্রাবস্থা থেকেই রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। ভারত-জার্মান অস্ত্রসংগ্ৰহ ষড়যন্ত্রে লিপ্ত থাকার অভিযোগ এড়াতে আত্মগোপন করেন। ১৯১৬ খ্রী. ধরা দেন। ১৯১৮ খ্রী. তাকে ৩নং ধারায় গ্রেপ্তার করে দুবছর আটক রাখা হয়। যুগান্তর দলের। সিদ্ধান্তের ফলে মুক্তিলাভের পর তিনি কংগ্রেসে যোগ দেন। ১৯২৩ খ্রী. বেঙ্গল অর্ডিন্যান্সে ধরা পড়ে ১৯২৮ খ্রী. মুক্তি পান। স্বদেশী আন্দোলনের সহযোগিতার জন্য মনোরঞ্জন গুপ্ত ও শৈলেন গুহরায়ের সঙ্গে মিলিতভাবে শ্ৰীসরস্বতী প্রেস প্রতিষ্ঠা করেন (১৯২৩)। তার আগে ১৯২২ খ্ৰী. ’সারথি’ পত্রিকা এবং ১৯২৮ খ্রী. ‘স্বাধীনতা’ পত্রিকা প্ৰকাশ করেন। শাসকগোষ্ঠীর বিরুদ্ধে আক্রমণাত্মক সম্পাদকীয় ও অন্যান্য নিবন্ধের জন্য তাকে আবার ১৯৩০ খ্রী. গ্রেপ্তার করা হয়। ১৯৩৮ খ্রী. মুক্তিলাভের পর অল ইণ্ডিয়া কংগ্রেস কমিটির সদস্য নির্বাচিত হন। বাঙলা দেশে এডহক কমিটির স্থলে ১৯৪০ খ্রী. প্ৰাদেশিক কংগ্রেস কমিটি গঠিত হলে তার সভাপতির পদ লাভ করেন। এ সময়ের মধ্যে প্ৰকাশ করেন ‘মন্দিরা’ (১৯৩৮) ও ইংরেজী পত্রিকা ‘ফরওয়ার্ড’ (১৯৩৯)। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরিপ্রেক্ষিতে ১৯৪১ খ্রী. পর্যন্ত আটক থাকেন। মুক্তি পেয়ে ঐ বছরই ভারতীয় গণ পরিষদের সভ্য নির্বাচিত হয়ে সুদক্ষ পার্লামেণ্টেরিয়ান হিসাবে খ্যাতি অর্জন করেন। দেশবিভাগের পর ১৯৫২, ১৯৬২ ও ১৯৬৭ খ্রী. নির্বাচনে লোকসভার সদস্য হন। ১৯৫৩ খ্রী. কেন্দ্রীয় অর্থদপ্তরের প্রতিমন্ত্রী হয়ে স্টেট ব্যাঙ্ক সম্পর্কিত আইন প্রণয়ন ও ব্যাঙ্কের মাধ্যমে কৃষিঋণ দানের ব্যবস্থা করায় কৃতিত্ব দেখান। ১৯৫৭ খ্রী. বিরোধের ফলে মন্ত্রিসভার থেকে পদত্যাগ করেন। ১৯৬৩ খ্রী. থেকে পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান হিসাবে দীর্ঘদিন কাজ করেন। রচিত গ্ৰন্থ: ‘দেশ পরিচয়’, ‘সৃষ্টি ও সভ্যতা’, ‘চন্দ্ৰগুপ্ত’, ‘রূপকথা, ‘বিজয়ী প্রাচ্য, ‘বিদ্রোহী প্রাচ্য’, ‘চীনের যুব জাগরণ’, ‘কংগ্রেসের পথ’, ‘জীবনের বসন্ত (গল্প সঙ্কলন)’, ‘First Spark of Revolution from 1900-1920’, ‘India’s Struggle of a Century from 1921-1946’ প্রভৃতি। ‘প্রজ্ঞানানন্দ জনসেবা সঙ্ঘ’ প্ৰতিষ্ঠা করেন।

Category: চরিতাভিধান
Previous Post:অরুণকুমার সরকার
Next Post:অরুণচন্দ্ৰ দত্ত

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑