• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

অমৃতলাল দত্ত

লাইব্রেরি » বাংলা ডিকশনারি । Bangla Dictionary » চরিতাভিধান » অমৃতলাল দত্ত

অমৃতলাল দত্ত (আনু. ১৮৫৮–?) শিমুলিয়া–কলিকাতা। যন্ত্রসঙ্গীত-শিল্পী। স্বামী বিবেকানন্দের জ্ঞাতিভ্রাতা। তিনি হাবু দত্ত নামে পরিচিত ছিলেন। বেণীমাধব অধিকারীর নিকট তার সঙ্গীতশিক্ষা শুরু। পরে গয়ার বিখ্যাত এস্রাজবাদক কানাইলাল ঢেড়ী ও রামপুরের উজীর খাঁর নিকট শিক্ষালাভ করেন। ভাল এসরাজ বাজালেও ক্ল্যারিওনেট-বাদকরূপে কলিকাতার ক্ল্যাসিক ও মিনার্ভ রঙ্গমঞ্চে যোগদান করেন। তিনি ইউরোপীয় বাদ্যযন্ত্র দিয়ে বিদেশী কায়দায় দেশী সুরের বাজনা তৈরী করতেন। এর থেকেই আমাদের দেশের থিয়েটার ও যাত্রায় চালু হল দেশী সুরে বিদেশী কনসার্ট দেওয়া। ওস্তাদ আলাউদ্দীন খা সাহেব প্রথম জীবনে তাঁর শিষ্য ছিলেন। তাঁর অন্যান্য শিষ্য : সুরেন্দ্র নিয়োগী, হরি গুপ্ত, সুরেন্দ্ৰ পাল, প্রভৃতি।

Category: চরিতাভিধান
Previous Post:অমূল্যধন মুখোপাধ্যায়
Next Post:অমৃতলাল মিত্ৰ

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑