• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

অমিয়কুমার সেন

লাইব্রেরি » বাংলা ডিকশনারি । Bangla Dictionary » চরিতাভিধান » অমিয়কুমার সেন

অমিয়কুমার সেন (২১-৯-১৯১৯–৩১-১২-১৯৭৭)। সাহিত্যসেবী ও বিশ্বভারতীর কর্মী। ১৯৪২ খ্রী. প্রতিষ্ঠিত। রবীন্দ্রভবনের কিউরেটর হয়েছিলেন। ১৯৫১ খ্রীফুলব্রাইট স্কলারশিপ নিয়ে আমেরিকা যান ও এক বছরের মধ্যে কৃতিত্বের সঙ্গে এম.এ. পাশ করে ফিরে আসেন। ১৯৫৫–৫৬ খ্রী. পশ্চিমবঙ্গ সরকারের শিক্ষাবিভাগে যোগ দেন। ১৯৬২ খ্রী. শান্তিনিকেতনে ফিরে আসেন পাঠভবনের অধ্যক্ষ হয়ে। ১৯৭০ খ্ৰী. বিশ্বভারতীর রেজিস্ট্রারের পদে নিযুক্ত হন। ১৯৭১ খ্রী. অবসর নেন। রচিত গ্ৰন্থ : ‘প্রকৃতির কবি রবীন্দ্রনাথ’, ‘বাংলা কাব্যে প্রকৃতির রূপ’, ‘বিদেশের চিঠি’, ‘রাজার রাজা রামমোহন’, ‘আমরি বাংলা ভাষা’, ‘রবীন্দ্র সহচর’, ‘রবিরুচি’, ‘রবি সনাথ’, ‘Jawharlal and Santiniketan’ প্রভৃতি।

Category: চরিতাভিধান
Previous Post:অমিয়কুমার বসু, ডা.
Next Post:অমিয়চরণ বন্দ্যোপাধ্যায়

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑