• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

অনন্তহরি মিত্র

লাইব্রেরি » বাংলা ডিকশনারি । Bangla Dictionary » চরিতাভিধান » অনন্তহরি মিত্র

অনন্তহরি মিত্র (১৯০৬ – ২৮.৯.১৯২৬) বেগমপুর-নদীয়া। রামলাল। ১৯২১ খ্রী. অসহযোগ আন্দোলনে অংশগ্রহণ করেন। বিপ্লবী দলে যোগ দিয়ে কৃষ্ণগড় বিপ্লবী ক্রিয়াকলাপ সংগঠনে সক্রিয় ভূমিকা নেন। মামলার সূত্রে দক্ষিণেশ্বরের একটি বাড়ি তল্লাসী চালাবার সময় রিভলভার, বোমা ও বোমা-প্রস্তুতের সরঞ্জামসহ ১০ই নভে, ১৯২৫ খ্রী. গ্রেফতার হন। বিচারে যাবতজীবন কারাদণ্ড হয়। বিপ্লবী দলের নেতাদের নিদেশে গুপ্ত-পুলিশ-বিভাগের উচ্চপদস্থ কর্মচারী ভূপেন চ্যাটার্জীকে হত্যার দায়িত্ব নিয়ে অনন্তহরি, প্রমোদ ও আরও তিন জন জেলের মধ্যে কার্য সমাধা করেন (২৮.৫.১৯২৬)। এই মামলায় অনন্তহরি ও প্রমোদরঞ্জনের ফাঁসির হুকুম হয়।

Category: চরিতাভিধান
Previous Post:অতীন্দ্রনাথ বসু ঠাকুর
Next Post:অনাথকৃষ্ণ দেব

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑