• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

অক্ষয়চন্দ্র চৌধুরী

লাইব্রেরি » বাংলা ডিকশনারি । Bangla Dictionary » চরিতাভিধান » অক্ষয়চন্দ্র চৌধুরী

অক্ষয়চন্দ্র চৌধুরী (জন্ম: ৭ সেপ্টেম্বর, ১৮৫০- মৃত্যু: ৫ সেপ্টেম্বর, ১৮৯৮) ছিলেন একজন বাঙালি কবি ও সাহিত্যিক।
অক্ষয়চন্দ্র চৌধুরী আন্দুলের একটি বিখ্যাত চৌধুরী পরিবারে জন্ম গ্রহণ করেন। অক্ষয়চন্দ্র চৌধুরীর পিতার নাম মিহিরচন্দ্র চৌধুরী। সাধারণ্যে ইনি বিশেষ পরিচিত ও সুনাম অর্জন না করলেও তাঁর রচনা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এবং সমসাময়িক সাহিত্যিকদের প্রেরণা ও উৎসাহ যুগিয়েছিল। তাঁর রচিত গ্রন্থসমূহের মধ্যে অন্যতম “উদাসিনী”, “ভারতগাথা” এবং “সাগরসংগমে”। সঙ্গীতচর্চায় রবীন্দ্রনাথ ও তাঁর ভ্রাতা জ্যোতিরিন্দ্রনাথ অক্ষয়চন্দ্রের সহকর্মী ছিলেন। তৎকালে এম এ পাশ করে তিনি অ্যাটর্নীশিপ পরীক্ষা দেন। তিনি বিখ্যাত “ভারতী” পত্রিকার সম্পাদকমণ্ডলীর অন্যতম সদস্য ছিলেন।

Category: চরিতাভিধান
Previous Post:অক্ষয়কুমার লধ
Next Post:অখণ্ডানন্দ স্বামী (গঙ্গাধর ঘটক)

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑