• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

রামনারায়ণ তর্করত্ন

লাইব্রেরি » বাংলা ডিকশনারি । Bangla Dictionary » চরিতাভিধান » রামনারায়ণ তর্করত্ন

রামনারায়ণ তর্করত্ন (২৬শে ডিসেম্বর, ১৮২২—১৯শে জানুয়ারি, ১৮৮৬) একজন বাঙালি নাট্যকার। তিনি পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনা জেলার হরিনাভি গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন বাংলার প্রথম মৌলিক নাট্যকার ও হরিনাভি বঙ্গনাট্য সমাজের প্রতিষ্ঠাতা (১৮৬২)।

শিক্ষা ও কর্মজীবন
রামনারায়ণের পিতা রামধন শিরোমনি সেকালের একজন নামকরা পন্ডিত ছিলেন। তাঁর দাদা প্রাণকৃষ্ণ বিদ্যাসাগর সংস্কৃত কলেজের অধ্যাপক ছিলেন। রামনারায়ণ সংস্কৃত কলেজে ১৮৪৩ থেকে ১৮৫৩ সাল পর্যন্ত অধ্যয়ন করেন। তিনি প্রথমে হিন্দু মেট্রোপলিটন কলেজে প্রধান পন্ডিত হিসেবে এবং পরে সংস্কৃত কলেজে অধ্যাপক হিসেবে কাজ করেন। প্রায় ২৭ বছর তিনি সংস্কৃত কলেজে অধ্যাপনা করেন।১৮৮২ সালে এই কলেজ থেকে অবসর গ্রহন করে তিনি নিজগ্রাম হরিনাভিতে চতুষ্পাঠী খুলে অধ্যাপনার দ্বারা বাকি জীবন অতিবাহিত করেন।

রামানারায়ণের লেখা নাটক
কুলীন-কুল-সর্বস্ব (১৮৫৪)
যেমন কর্ম তেমন ফল (১৮৫৬)
নব নাটক (১৮৬৬)
চক্ষুদান
উভয়সঙ্কট
বেণী সংহার
রত্নাবলী
রুক্ষ্মিণী হরণ
মালতী মাধব

সূত্র: ৪

Category: চরিতাভিধান
Previous Post:রানী চন্দ
Next Post:মুহম্মদ মনসুর উদ্দিন

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑