• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়

লাইব্রেরি » বাংলা ডিকশনারি । Bangla Dictionary » চরিতাভিধান » সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়

সঞ্জীবচন্দ্ৰ চট্টোপাধ্যায় (১৮৩৪ — ১৮৮৯) কাঁঠালপাড়া-চব্বিশ পরগনা। যাদবচন্দ্র। সাহিতসম্রাট বঙ্কিমচন্দ্রের অগ্ৰজ। মেদিনীপুর স্কুল ও হুগলী কলেজে শিক্ষাপ্রাপ্ত হন। নানা কারণে জুনিয়র স্কলারশিপ পরীক্ষা দেওয়া হয় নি। নিজ চেষ্টায় ইংরেজী সাহিত্যে, বিজ্ঞানে ও ইতিহাসে বুৎপত্তি অর্জন করেন। সরকারী চাকরি উপলক্ষে বাঙলাদেশের বিভিন্ন জেলায় ও বিহারের পালামৌতে কাটান। কৃষ্ণনগরে থাকা কালে দীনবন্ধু মিত্রের সঙ্গে তাঁর বন্ধুত্ব হয়। বাল্যকাল থেকেই বাংলা রচনায় অনুরাগ ছিল। তাঁর উল্লেখযোগ্য রচনাবলী প্ৰবন্ধ- ‘যাত্রা সমালোচনা’, ‘সৎকার’, ‘বাল্যবিবাহ, ‘জাল প্রতাপচাঁদ’; উপন্যাস— ‘রামেশ্বরের অদৃষ্ট’, ‘কণ্ঠমালা’, ‘মাধবীলতা’, ‘দামিনী’ এবং ভ্রমণবৃত্তান্ত— ‘পালামৌ’। তাঁর রচনার সর্বত্র একটি সহজ রসের পরিচয় পাওয়া যায়। এছাড়া তাঁর রচিত ইংরেজী গ্রন্থ ‘Bengal Ryots: Their Rights and Liabilities’ একসময় বিশেষ আলোড়ন সৃষ্টি করেছিল। কাঁঠালপাড়ার বাড়িতে তাঁর স্থাপিত বঙ্গদর্শন প্রেস থেকে ‘বঙ্গদর্শন’ পত্রিকা বহুদিন ছাপা হয়ে প্রকাশিত হয়। কিছুদিন ‘ভ্ৰমর’ নামে মাসিক পত্রিকার প্রকাশ ও ১২৮৪ –- ১২৮৯ ব. ‘বঙ্গদর্শন’-এর সম্পাদনা করেন। প্ৰসিদ্ধ কীর্তন গায়ক ও লেখক জ্যোতিষচন্দ্র তাঁর পুত্র।

Category: চরিতাভিধান
Previous Post:সন্দীপন চট্টোপাধ্যায়
Next Post:শ্রীপারাবত

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑