• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

শ্রীধর আচার্য, শ্রীধর ভট্ট

লাইব্রেরি » বাংলা ডিকশনারি । Bangla Dictionary » চরিতাভিধান » শ্রীধর আচার্য, শ্রীধর ভট্ট

শ্ৰীধর আচাৰ্য / শ্রীধর ভট্ট (১০ম শতাব্দী) ভুরশুট-হুগলী। বলদেব। দক্ষিণ রাঢ়ের অধিপতি পাণ্ডুভূমি-বিহারের প্রতিষ্ঠাতা পাণ্ডুদাস শ্ৰীধরের পৃষ্ঠপোষক ছিলেন। শ্ৰীধর অধ্যাত্মচিন্তা ও দর্শনশাস্ত্ৰ সম্বন্ধে গ্ৰন্থ রচনা করে সর্বভারতীয় খ্যাতি অর্জন করেন। শ্ৰীধর ভট্টই সর্বপ্রথম বৈশেষিক মতের আস্তিক্য ব্যাখ্যা দেন। রচনাকাল আনুমানিক ৯৯১ খ্ৰীষ্টাব্দ। ‘ত্রিশতিকা’ গ্রন্থের রচয়িতা শ্ৰীধর এবং ‘ন্যায়কন্দলী’ গ্রন্থের রচয়িতা শ্ৰীধর একই ব্যক্তি কিনা নিঃসন্দেহে বলা যায় না। ‘ত্রিশতিকা’ আর্যাছন্দে রচিত ৩০০ শ্লোকে সম্পূর্ণ একটি পাটীগণিতের গ্রন্থ। ‘শ্ৰীধর-পদ্ধতি’ নামে একটি জাতকখণ্ডের গ্রন্থও পাওয়া যায়।

Category: চরিতাভিধান
Previous Post:Rui and green mango curry
Next Post:অতীশ দীপঙ্কর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑