• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

জসীমউদ্দীন

লাইব্রেরি » বাংলা ডিকশনারি । Bangla Dictionary » চরিতাভিধান » জসীমউদ্দীন

জসীমউদ্দীন / জসীমুদ্দিন (১৯০৪ – ১৪.৩.১৯৭৬)। অম্বিকাপুর-ফরিদপুর। পল্লীপ্রকৃতি এবং গ্রামবাংলাকে বিষয়ীভূত করে কাব্যচর্চার ধারাটি কুমুদরঞ্জনের পর জসীমুদ্দিনই প্রবাহিত রেখেছিলেন। তার কবিতা অনাড়ম্বর কিন্তু রূপময়। গ্রামবাংলার যাবতীয় বিষয়বস্তু একান্ত সহজভাবে সহজ ভাষায় তাঁর কবিতায় রূপ পেয়েছে। উল্লেখযোগ্য গ্রন্থাবলী : ‘রাখালী’, ‘নক্সী কাঁথার মাঠ’, ‘ঠাকুরবাড়ির আঙ্গিনায়’, ‘সজন বাদিয়ার ঘাট’, ‘বালুচর’, ‘মাটির কান্না’, ‘ধান ও ক্ষেত’ ইত্যাদি। কলিকাতা বিশ্ববিদ্যালয় থেকে এম.এ. পাশ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে দীর্ঘদিন অধ্যাপনা করেন। দশম শ্রেণীর ছাত্র থাকাকালে তার বিখ্যাত কবিতা ‘কবর’ লেখা হয়। তাঁর ‘নক্সী কাঁথার মাঠ’ কাব্যগ্রন্থটি ইংরেজী ভাষায় অনুদিত হওয়ায় বিদেশে তার নাম ছড়িয়ে পড়ে। পল্লী গ্রামের গল্প ও কাহিনী সংগ্রহ করে ‘বাঙালীর হাসির গল্প’ নামে কয়েক খণ্ডে প্ৰকাশ করেন। মজলিসী গল্পেও দক্ষ ছিলেন। অনেক দেশ সফর করেছেন এবং তা নিয়ে বই লিখেছেন। বাংলাদেশ প্রেসিডেন্টের ‘একুশের পদক’ সম্মানে ভূষিত হন। ১৯৭২ খ্রী. রবীন্দ্ৰ ভারতী বিশ্ববিদ্যালয় থেকে তাকে ডি.লিট. উপাধি দেওয়া হয়। তার শেষ কাব্যগ্রন্থ ‘মাগো জ্বালিয়ে রাখিস আলো’।

Category: চরিতাভিধান
Previous Post:চণ্ডীদাস
Next Post:জীবনানন্দ দাশ

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑