• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

গোলাম মোস্তফা (কবি)

লাইব্রেরি » বাংলা ডিকশনারি । Bangla Dictionary » চরিতাভিধান » গোলাম মোস্তফা (কবি)

গোলাম মোস্তফা (১৮৯৭ – ১৯৬৪) মনোহরপুর—যশোহর। রিপন কলেজ থেকে বি.এ. ও পরে বি.টি. পাশ করে শিক্ষকতা শুরু করেন ও ১৯৪৯ খ্ৰী. ফরিদপুর জেলা স্কুলের প্রধান শিক্ষক হিসাবে অবসর-গ্ৰহণ করেন। গদ্য ও পদ্য রচনায় পারদর্শী ছিলেন। ‘রক্তরোগ’, ‘খোশরোজ’, ‘হাস্নাহেনা, ‘কাব্যকাহিনী’, ‘সাহারা’, ‘বুলবুলিস্তান’ (সঙ্কলন), ‘বনি আদম’ এবং ‘কাব্যে কোরআন’ প্রভৃতি গ্রন্থের রচয়িতা। হযরত মুহম্মদের জীবনী অবলম্বনে রচিত উল্লেখযোগ্য গদ্যগ্রন্থ ‘বিশ্বনবী’। এ ছাড়া পাকিস্তান আন্দোলনের পটভূমিকায় বহু ইসলামী সঙ্গীত ও দেশাত্মবোধক গীতিও রচনা করেন। ভাল গান গাইতে পারতেন। আব্বাসউদ্দীনের সঙ্গে তার গানের রেকর্ড আছে।

Category: চরিতাভিধান
Previous Post:গোবিন্দচন্দ্র দাস
Next Post:চণ্ডীদাস

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑