• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

গিরীন্দ্রমোহিনী দাসী

লাইব্রেরি » বাংলা ডিকশনারি । Bangla Dictionary » চরিতাভিধান » গিরীন্দ্রমোহিনী দাসী

গিরীন্দ্রমোহিনী দাসী (১৮৫৮ – ১৯২৪) ছিলেন রবীন্দ্রনাথের সমসাময়িক এক মহিলা কবি । ছোটবেলার স্মৃতি অবলম্বন করে গ্রামের দৃশ্য এবং কলকাতার অন্তঃপুরের ছবি এঁর কবিতায় ভালো ফুটেছিল । কবিতাগুলির ভাব ও ভাষাসৌন্দর্যে যে নারীমানসের স্পর্শ এবং সরলতা ফুটেছিল তা বাংলা সাহিত্যে দুর্লভ ।

বর্তমান পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগণা জেলার মজিলপুরের উচ্চশিক্ষিত পিতা হারানচন্দ্র মিত্রের মেয়ে গিরীন্দ্রমোহিণী কলকাতায় জন্মগ্রহণ করেন । তিনিই পিতার কাছে কাব্যচর্চার প্রেরণা পেয়েছিলেন । মাত্র ১০ বছর বয়েসে কলকাতায় বিয়ে হয় । স্বামী নরেশচন্দ্র দত্তের কাছ থেকেও তিনি সহযোগিতা পেতেন । ১৮৮৪ খ্রীষ্টাব্দে নরেশচন্দ্রের মৃত্যুর পর গিরীন্দ্রমোহিনীর অশ্রুকণা কাব্যগ্রন্থটি প্রকাশিত হয় । এই বইটিতেই “ফুটফুটে জোছনায় ধবধবে আঙিনায় একখানি মাদুর পাতিয়া” এই জনপ্রিয় কবিতাটি আছে ।

গিরীন্দ্রমোহিনীর প্রথম কবিতার বই ছিল কবিতাহার (১৮৭৩) । কবিতার বইয়ের মধ্যে উল্লেখযোগ্য ভারতকুসুম (১৮৮২) অশ্রুকণা (১৮৮৭), আভাষ (১৮৯০), শিখা (১৮৯৬), অর্ঘ্য (১৯০২) । অন্যান্য বইয়ের মধ্যে জনৈক হিন্দু মহিলার পত্রাবলী (১৮৭২), নাটকের মধ্যে সন্ন্যাসিনী ও মীরাবাঈ (১৮৯২), সিন্ধুগাথা (১৯০৭) এবং কৌতুক রচনার মধ্যে বুড়োর অ্যালবাম উল্লেখযোগ্য ।

এছাড়াও তিনি অনেক প্রবন্ধ রচনা করেছিলেন এবং জাহ্নবী নামক একটি পত্রিকা সম্পাদনাও করেছিলেন ।

সূত্রঃ ৪

Category: চরিতাভিধান
Previous Post:কৃষ্ণচন্দ্র মজুমদার
Next Post:গোবিন্দচন্দ্র দাস

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑