• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

কৃত্তিবাস ওঝা

লাইব্রেরি » বাংলা ডিকশনারি । Bangla Dictionary » চরিতাভিধান » কৃত্তিবাস ওঝা

কৃত্তিবাস ওঝা (১৩৯৯/১৪৩৩ – ?) ফুলিয়া—নদীয়া। বনমালী। তার সঠিক জন্মতারিখ বা মূল রচনা পাওয়া যায় নি। তবে কৃত্তিবাসী রামায়ণ নামে যে জনপ্রিয় গ্ৰন্থ প্রচলিত, সেটি শ্ৰীরামপুরে খ্ৰীষ্টীয় যাজকগণ প্ৰথম মুদ্রিত করেন। (১৮০২-০৩)। পরে জয়গোপাল তর্কালঙ্কার দ্বিতীয় সংস্করণ দুই খণ্ডে প্রকাশ করেন (১৮৩০-৩৪)। তিনি সম্ভবতঃ রাজা দনুজমর্দন কংস গণেশের (গৌড়) সভা অথবা তাহিরপুরের রাজা কংসনারায়ণের সভা অলঙ্কৃত করতেন। কৃত্তিবাস মূল রামায়ণে অনেক স্বাকল্পিত অংশ প্রক্ষিপ্ত করেন ও তাকে আধুনিকতার আবরণ দান করেন। কিন্তু তার অনুদিত রামায়ণই বাঙলার ঘরে ঘরে রামের কাহিনী প্রচার করছে। এই হিসাবে তিনি বাংলা সাহিত্যের অন্যতম শ্ৰেষ্ঠ কবি।

Category: চরিতাভিধান
Previous Post:কায়কোবাদ
Next Post:কৃষ্ণকমল ভট্টাচার্য

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑