• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

কামাক্ষীপ্রসাদ চট্টোপাধ্যায়

লাইব্রেরি » বাংলা ডিকশনারি । Bangla Dictionary » চরিতাভিধান » কামাক্ষীপ্রসাদ চট্টোপাধ্যায়

কামাক্ষীপ্রসাদ চট্টোপাধ্যায় (২৭ মার্চ ১৯১৭ – ৩০ মে ১৯৭৬) (ইংরেজি:Kamakhkhi Prasad Chattopadhyay ছদ্মনাম কৃত্তিবাস ওঝা ) একজন বিখ্যাত কবি এবং সাহিত্যিক । তাঁর আদি নিবাস বাঁকুড়ার ঘটকপাড়ায় । তিনি কলকাতায় জন্মগ্রহন করেছিলেন । তাঁর পিতার নাম বসন্তকুমার চট্টোপাধ্যায় ।

তিনি বিএ পরীক্ষায় বাংলায় প্রথম হয়েছিলেন এবং বঙ্কিম পুরস্কার লাভ করেছিলেন । তিনি কবি হিসাবে বিখ্যাত ছিলেন । তিনি ছোটগল্পও লিখতেন । ছোটদের জন্য লেখাতেও তিনি দক্ষ ছিলেন । তিনি ছোটদের জন্য গোয়েন্দা কাহিনী লিখেছিলেন । তিনি ছোটদের জন্য রংমশাল পত্রিকা সম্পাদনা করেছিলেন ।

তিনি সুধীন্দ্রনাথ দত্তের সহকারী হিসাবে দামোদর ভ্যালি কর্পোরেশনের প্রচার বিভাগে কাজ করেছিলেন । মুম্বাই, দিল্লি এবং মস্কোতে তাঁর কর্মজীবন কেটেছিল । তিন বছর মস্কোতে থাকাকালীন তিনি রাশিয়ান বই বাংলাতে অনুবাদ করেছিলেন । তিনি একজন উঁচুদরের ফটোগ্রাফারও ছিলেন ।

তাঁর রচিত উল্লেখযোগ্য বই হল মৈনাক, একা, ছায়ামূর্তি, শ্বেতচক্র, সোনার কপাট, শ্মশানে বসন্ত, ঘনশ্যামের ঘোড়া, পারুলদি প্রভৃতি । কৃত্তিবাস ওঝা ছদ্মনামে তাঁর অনেক লেখা প্রকাশিত হয়েছিল ।

সূত্রঃ ১, ৪

Category: চরিতাভিধান
Previous Post:কাজী নজরুল ইসলাম
Next Post:কামিনী রায়

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑