• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

অরুণাচল বসু

লাইব্রেরি » বাংলা ডিকশনারি । Bangla Dictionary » চরিতাভিধান » অরুণাচল বসু

অরুণাচল বসু (জন্ম: ১২ সেপ্টেম্বর ১৯২৪ – মৃত্যু: ২৪ জুলাই ১৯৭৫) একজন কবি এবং অনুবাদক ।

অরুণাচল বসুর আদি নিবাস বর্তমান বাংলাদেশের যশোহরের ডোঙ্গাঘাট । তাঁর পিতার নাম অশ্বিনীকুমার বসু এবং তাঁর মাতা বিখ্যাত লেখিকা সরলা বসু ।

অরুণাচল বিভিন্ন পত্র পত্রিকায় দীর্ঘদিন কবিতা, গান, ছড়া ইত্যাদি লিখেছেন । তিনি চীন, তুর্কী এবং রুশ ভাষার বহু কবিতা অনুবাদ করেছেন । তিনি প্রথম জীবনে চিত্রশিল্পী হিসাবে পরিচিত হয়েছিলেন । তিনি নতুন সংস্কৃতি নামক একটি সংস্থার মূল সংগঠক ছিলেন । তিনি কবি সুকান্ত ভট্টাচার্যের ঘনিষ্ঠ বন্ধু এবং সহযোগী ছিলেন ।

তাঁর রচিত কয়েকটি গ্রন্থ:
পলাশের কাল
দুরন্ত রাধা
কবি কিশোর সুকান্ত
সুকান্ত জীবন ও কাব্য
রুশদেশের কবিতা (সংকলন)

সূত্র: ৪

Category: চরিতাভিধান
Previous Post:অন্নদাশঙ্কর রায়
Next Post:অরুণ মিত্র

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑