• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

হেমেন্দ্রকুমার রায়

লাইব্রেরি » বাংলা ডিকশনারি । Bangla Dictionary » চরিতাভিধান » হেমেন্দ্রকুমার রায়

হেমেন্দ্রকুমার রায় (জন্ম: ১৮৮৮ – মৃত্যূ: ১৮ এপ্রিল ১৯৬৩) একজন বাঙালি সাহিত্যিক এবং গীতিকার । তিনি ছোটদের জন্য রহস্য রোমাঞ্চ ও গোয়েন্দা গল্প লেখার জন্য বিখ্যাত ।

হেমেন্দ্রকুমার রায়ের জন্মস্থান কলকাতা । তাঁর পিতার নাম রাধিকাপ্রসাদ ।

হেমেন্দ্রকুমার রায় মাত্র চোদ্দ বছর বয়েসে সাহিত্যচর্চা শুরু করেন । ১৯০৩ খ্রিষ্টাব্দে বসুধা পত্রিকায় তাঁর প্রথম গল্প আমার কাহিনী প্রকাশিত হয় । ১৩২২ বঙ্গাব্দে সৌরীন্দ্রমোহন মুখোপাধ্যায় এবং মণিলাল গঙ্গোপাধ্যায়ের সম্পাদনায় ভারতী পত্রিকা নতুনরূপে প্রকাশিত হলে হেমেন্দ্রকুমার এর লেখকগোষ্ঠীতে যোগদান করেন । সাপ্তাহিক নাচঘর (১৩৩১ বঙ্গাব্দ) পত্রিকাটি তিনি সম্পাদনা করেছিলেন । এছাড়া মাসিকপত্র রংমশাল প্রভৃতি কয়েকটি পত্রিকার সম্পাদনার সাথেও তিনি যুক্ত ছিলেন ।

ছোটদের জন্য তিনি ৮০টিরও বেশি বই লিখেছিলেন । এর মধ্যে কবিতা, নাটক, হাসি ও ভূতের গল্প, অ্যাডভেঞ্চার, ও গোয়েন্দা কাহিনী, ঐতিহাসিক উপন্যাস সবকিছুই ছিল । তাঁর সৃষ্ট বিমল-কুমার, জয়ন্ত-মানিক, পুলিশ ইন্সপেক্টর সুন্দরবাবু বাংলা কিশোর সাহিত্যে বিশেষ উল্লেখযোগ্য চরিত্র ।

হেমেন্দ্রকুমার রায় বড়দের জন্যও বেশ কিছু বই লিখেছিলেন এর মধ্যে উল্লেখযোগ্য: জলের আলপনা, বেনোজল, পদ্মকাঁটা, ঝড়ের যাত্রী, যাঁদের দেখেছি, বাংলা রঙ্গালয় ও শিশিরকুমার, ওমর খৈয়ামের রুবায়ত প্রভৃতি । তাঁর সিঁদুর চুপড়ি গল্পটি জার্মান ভাষায় অনূদিত হয়ে একটি সঙ্কলন গ্রন্থে স্থান পেয়েছিল ।

তিনি সফল গীতিকারও ছিলেন । সেই সময়ের বাংলা থিয়েটার এবং গ্রামাফোনে গাওয়া গানের প্রচলিত রীতি এবং রুচির মোড় তিনি ফিরিয়েছিলেন । তাঁর রচিত অনেক গান সেই সময়ে জনপ্রিয় ছিল । অন্ধকারের অন্তরেতে গানটি এর মধ্যে অন্যতম ।

তিনি শিশিরকুমার ভাদুড়ির সীতা নাটকের নৃত্য পরিচালক ছিলেন । তিনি ভাল ছবি আঁকতে পারতেন । বাংলায় শিল্প সমালোচনার তিনি অন্যতম পথিকৃৎ ।

গ্রন্থ তালিকা (অসম্পূর্ণ):
যকের ধন
আবার যকের ধন
সূর্যনগরীর গুপ্তধন
সোনার আনারস
রাত্রে যারা ভয় দেখায়
সন্ধ্যার পরে সাবধান
জয়ন্তের কীর্তি
মেঘদূতের মর্ত্যে আগমন
হিমালয়ের ভয়ংকর
অসম্ভবের দেশে
আলো দিয়ে গেল যারা
যক্ষপতির রত্নপুরী
অমাবস্যার রাত
সোনার পাহাড়ের যাত্রী
গহনরাতের ছায়া
পদচিহ্নের উপাখ্যান
ফিরোজা মুকুট রহস্য
নিশাচরী বিভীষিকা
হত্যা এবং তারপর
মমতাজ বেগমের কালো মুক্তা
জয়ন্তর প্রতিমূর্তি
এরিনার কন্ঠহার
পদ্মরাগ বুদ্ধ
অমানুষিক মানুষ
অসম্ভবের দেশে
প্রশান্তের আগ্নেয় দ্বীপ
নীল পত্রের রক্তলেখা
অদৃশ্য মানুষ
অমৃতদ্বীপ
ছত্রপতির ছোরা
মৃত্যুমল্লার
মানব দানব
ভূতের রাজা
মোহনপুরের শ্মশান
সুলু সাগরের ভূতুরে দেশ
ভগবানের চাবুক
কিঙকঙ
মোহনমেলা
রুনুটুনুর অ্যাডভেঞ্চার
দেড়শ খোকার কান্ড
আজব দেশে অমলা
আয়না বাড়িতে অমলা
ছোট্ট পমির অভিযান
প্রভাত রক্তমাখা
ভারতের দ্বিতীয় প্রভাত
যে ইতিহাস কথা বলে
পঞ্চনদের তীরে
আলেকজান্ডার দি গ্রেট
দিগ্বিজয়ী নেপোলিয়ন
মানুষ পিশাচ
শনি মঙ্গলের রহস্য

সূত্রঃ ৪

Category: চরিতাভিধান
Previous Post:হুমায়ূন আহমেদ
Next Post:আকবর হোসেন

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑