• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

সৈয়দ ওয়ালিউল্লাহ

লাইব্রেরি » বাংলা ডিকশনারি । Bangla Dictionary » চরিতাভিধান » সৈয়দ ওয়ালিউল্লাহ

সৈয়দ ওয়ালিউল্লাহ (আগস্ট ১৫, ১৯২২ – অক্টোবর ১০, ১৯৭১) একজন বাঙালি কথাশিল্পী। তাঁর জন্ম চট্টগ্রাম শহরের ষোলশহরএ। তাঁর পিতা সৈয়দ আহমাদুল্লাহ ছিলেন একজন সরকারী কর্মকর্তা। পিতার বদলীর চাকরীর সুবাদে ওয়ালীউল্লাহ পূর্ব বাংলার বিভিন্ন অংশ দেখার সুযোগ লাভ করেন।ওয়ালীউল্লাহর শিক্ষাজীবন কেটেছে দেশের বিভিন্ন বিদ্যালয়ে। ১৯৩৯ সালে তিনি কুড়িগ্রাম উচ্চ বিদ্যালয় হতে ম্যাট্রিক, এবং ১৯৪১ সালে ঢাকা কলেজ থেকে ইন্টারমিডিয়েট পাস করেন। ছাড্রজীবনে তিনি একাধিক মাসিকপত্রে লেখালেখির সাথে জড়িত ছিলেন। পাকিস্তান সরকারের পররাষ্ট্র দপ্তরের সাথে জড়িত থাকার সূত্রে কর্মজীবনের বড় একটা সময় তিনি বিদেশে কাটান। ১৯৫৫ সালে তিনি ফরাসী আন মারী-র সাথে বিবাহসূত্রে আবদ্ধ হন।

১৯৭১ এ বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় তিনি বিদেশে বাংলাদেশের পক্ষে জনমত গড়ে তুলতে তিনি সক্রিয় ভূমিকা পালন করেন। এজন্য প্যারিসে থাকাকালীন সময়ে ১৯৭১ সালের ১০ই অক্টোবর হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়। তাঁর কবর হয় প্যারিসেই।

[সম্পাদনা] উপন্যাস
লালসালু, ১৯৪৮
চাঁদের অমাবস্যা, ১৯৬৪
কাঁদো নদী কাঁদো, ১৯৬৮

ছোটগল্প
নয়নচারা, ১৯৫১
দুই তীর ও অন্যান্য গল্প,

নাটক
বহিপীর, ১৯৬০
তরঙ্গভঙ্গ, ১৯৬৪
সুদঙ্গ, ১৯৬৪

পুরষ্কার
একুশে পদক (মরণোত্তর), ১৯৮৪

সূত্রঃ ৪

Category: চরিতাভিধান
Previous Post:সেলিনা হোসেন
Next Post:সৈয়দ মুস্তাফা সিরাজ

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑