• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

কালীনাথ দত্ত

লাইব্রেরি » বাংলা ডিকশনারি । Bangla Dictionary » চরিতাভিধান » কালীনাথ দত্ত

কালীনাথ দত্ত (১৮৪৩ – ?) একজন বাঙালি লেখক । ইনি বর্তমান পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগণা জেলার মজিলপুরে জন্মগ্রহন করেন ।

কালীনাথ দত্ত উনিশ শতকে তত্ত্ববোধিনী, সমদর্শী প্রভৃতি পত্রিকায় পঞ্চ প্রদীপ ছদ্মনামের লেখক গোষ্ঠীর অন্যতম ছিলেন । ইনি ভারত সংস্কার নামে একটি সাপ্তাহিক পত্রিকা সম্পাদনা করতেন ।

লর্ড লিটনের ডাকে ১৮৭৭ সালে দিল্লিতে সর্বভারতীয় সাহিত্যিক সমাবেশে বাংলার প্রতিনিধিত্ব করেন । মজিলপুর বালিকা বিদ্যালয়ের অন্যতম প্রতিষ্ঠাতা ছিলেন । ১৮৮৮ সালে স্থানীয় পৌরসভার সহকারী সভাপতি হন । বারুইপুরে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ম্যাজিস্ট্রেট হলে কালীনাথ দত্ত তাঁর পেশকারী করতেন ।

কালীনাথ দত্ত রচিত বইয়ের মধ্যে উল্লেখযোগ্য ব্রহ্ম সাধনা, নিগূঢ় আত্মদর্শন প্রভৃতি । তাঁর বইগুলি অধ্যাত্মচিন্তা এবং দর্শন জ্ঞানের পরিচয় বহন করে ।

সূত্রঃ ৪

Category: চরিতাভিধান
Previous Post:উপেন্দ্রকিশোর রায় চৌধুরী
Next Post:দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑