• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

ছবি বিশ্বাস

লাইব্রেরি » বাংলা ডিকশনারি । Bangla Dictionary » চরিতাভিধান » ছবি বিশ্বাস

ছবি বিশ্বাস (১৩.৭.১৯০০ – ১১.৬.১৯৬২) কলিকাতা। ভূপতিনাথ। শৌখিন অভিনেতা হিসাবেই প্রতিষ্ঠা অর্জন করেন। প্রকৃত নাম শচীন্দ্রনাথ। ১৯৩৬ খ্রী. ‘অন্নপূর্ণার মন্দির’-এ প্রথম চিত্ৰাভিনয়। অভিনীত কয়েকটি উল্লেখযোগ্য ছবি; ‘চোখের বালি’, ‘কাবুলিওয়ালা’, ‘প্রতিশ্রুতি’, ‘শুভদা’, ‘জলসাঘর’, ‘দেবী’, ‘কাঞ্চন-জঙ্ঘা’ ও ‘হেডমাষ্টার’। মঞ্চাভিনয়েও প্রসিদ্ধি লাভ করেন। ‘সমাজ’, ‘ধাত্রীপান্না’, ‘মীরকাশিম’, ‘দুইপুরুষ’, ‘বিজয়া’ প্রভৃতি উল্লেখযোগ্য। ‘প্ৰতিকার’ (১৯৪৪) এবং ‘যার যেথা ঘর’ (১৯৪৯) ছবির পরিচালক ছিলেন। চিত্রে অথবা মঞ্চে সাহেবী মেজাজের ও ব্যক্তিত্বপূর্ণ চরিত্রের রূপায়ণে তিনি খ্যাতিলাভ করেন। ১৯৫৯ খ্রী. সঙ্গীত-নাটক-আকাদেমি তাকে শ্রেষ্ঠ অভিনেতার সম্মান জানান।

Category: চরিতাভিধান
Previous Post:গিরিশচন্দ্র ঘোষ
Next Post:তরুণ কুমার

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑