• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

রফিকউদ্দিন আহমদ

লাইব্রেরি » বাংলা ডিকশনারি । Bangla Dictionary » চরিতাভিধান » রফিকউদ্দিন আহমদ

Rafiq Uddin Ahmedরফিকউদ্দিন আহমদ / Rafiq Uddin Ahmed (অক্টোবর ৩০, ১৯২৬ – ফেব্রুয়ারি ২১,১৯৫২) তদানিন্তন পূর্ব পাকিস্তানের ভাষা আন্দোলনের অন্যতম শহীদ। তাঁর শহীদস্মৃতি পরবর্তীকালে বাঙালি জাতিকে জাতীয় চেতনা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করে। এ চেতনার বলেই ১৯৭১ সালের সশস্ত্র সংগ্রামের মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতা অর্জিত হয়।

জন্মস্থানঃ পারিল বলধারা গ্রাম,সিংগাইর, মানিকগঞ্জ।

রফিকউদ্দিনের পিতা আবদুল লতিফ ছিলেন ঢাকার বাদামতলীস্থ কমার্শিয়াল প্রেসের মালিক। বায়রা স্কুল থেকে ১৯৪৯ সালে ম্যাট্রিক পাস করে মানিকগঞ্জ দেবেন্দ্রনাথ কলেজে বানিজ্য বিভাগে ভর্তি হন। আই.কম. ক্লাস পর্যন্ত পড়ে ঢাকায় এসে কমার্শিয়াল প্রেস পরিচালনা করেন।

বাংলা ভাষাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা করার দাবিতে ১৯৫২-র ২১শে ফেব্রুয়ারি ঢাকা মেডিকেল কলেজের সম্মুখের রাস্তায় ১৪৪ ধারা ভেঙ্গে বিক্ষোভ প্রদর্শনরত ছাত্র-জনতার মিছিলে রফিক অংশগ্রহন করেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের হোস্টেল প্রাঙ্গনে পুলিশ গুলি চালালে সেই গুলি রফিকউদ্দিনের মাথায় লাগে। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

[উত্সঃ ৪]

Category: চরিতাভিধান
Previous Post:আবুল বরকত
Next Post:শফিউর রহমান

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑