• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

অকম্পন

লাইব্রেরি » বাংলা ডিকশনারি । Bangla Dictionary » পৌরাণিক অভিধান » অকম্পন

অকম্পন—রাবণের সেনাপতি ও মাতুল। পিতা সুমালী ও মাতা কেতুমালী। দণ্ডকারণ্যে রামচন্দ্রের হাতে খর, দূষণ, ত্রিশিরা ও ১৪ হাজার রাক্ষস নিহত হলে অকম্পন রাবণকে এই দুঃসংবাদ দেন। এই সংবাদ পেয়ে রাবণ অত্যন্ত রাগান্বিত হলে অকম্পন রাবণকে বলেন যে, কোন দেবাসুরের এমন শক্তি নাই যে, তারা রামকে যুদ্ধে পরাজিত করতে সক্ষম হয়। রামকে মোহগ্ৰস্ত করে সীতাকে হরণ করবার প্ররোচনা ইনি দেন। রাম–রাবণের যুদ্ধে অকম্পন হনুমান–নিক্ষিপ্ত বৃহৎ বৃক্ষের আঘাতে নিহত হন। এঁর ভগিনী কুম্ভীনসী ও রাবণ–জননী কৈকসী বা নিকষা। ধূম্রাক্ষ ও প্ৰহস্ত এঁর ভ্ৰাতা।

Category: পৌরাণিক অভিধান
Previous Post:অক্রূর
Next Post:অগস্ত্য

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑