• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

চকলেট স্পঞ্জ কেক

লাইব্রেরি » বাংলা রেসিপি । Bangla Recipe » টক ঝাল মিষ্টি » চকলেট স্পঞ্জ কেক

চকলেট স্পঞ্জ কেক

উপকরণঃ ডিম ৪টি, কোকো ১ টেবিল চামচ, চকলেট কালার সিকি চামচ, কেক ইম্প্রুভার ১ চা চামচ, চকলেট সিরাপ ১ টেবিল চামচ, ময়দা আধা কাপ, চিনি আধা কাপ, ব্ল্যাক সিরাপ ৬ টেবিল চামচ, চকলেট ক্রিম ২ কাপ, ওয়েফার ৪/৫টি, বেকিং পাউডার ১ চা চামচ।

যেভাবে তৈরি করবেনঃ ডিমের কুসুম সাদা অংশ আলাদা করুন। সাদা অংশে মেরাং তৈরি করুন এগবিটারের সাহায্যে। ময়দা, কোকো, চকলেট কালার, বেকিং পাউডার একসাথে ঢেলে নিন। ডিমের সাদা অংশের মেরাং এর সাথে চিনি মিক্স করে ১০ মিনিট বিট করে নিন। এবার একটা পেস্ট এর মত মনে হবে। এই পেস্ট এর সাথে বাকী উপকরণ গুলো মিশিয়ে স্প্যাচুলার সাহায্যে আলতো করে মিশিয়ে নিন। এবার মিক্সিং পেস্ট কেক ডাইসে সেট করে বেক করুন। ১৬০ সেন্টিগ্রেটে ৩০ মিনিট বেক করুন। কেক ওভেন থেকে বের করে ওয়েভার চকলেট ক্রিম চকলেট সিরাপ দিয়ে ডেকোরেশন করুন।

টিপসঃ গরম কেকে ক্রিম দিয়ে ডেকোরেশন করলে ক্রিম গলে যাবে। তাই কেক বেক হওয়ার ৬ ঘণ্টা পর ডেকোরেশন করুন।

আফরোজা জামান
সূত্র: দৈনিক ইত্তেফাক, ফেব্রুয়ারী ০৯, ২০১০

Category: টক ঝাল মিষ্টি, বাংলা রেসিপি । Bangla RecipeTag: আফরোজা জামান
Previous Post:ক্যারামেল নাগটিন আইসক্রিম
Next Post:গ্লাসটার নিচের দিকটাও ভাঙা

Reader Interactions

Comments

  1. rimu

    June 7, 2010 at 3:28 am

    akhono khaini ,tobe inshallah khabo.

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑