• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

স্বার্থ

লাইব্রেরি » বাংলা ডিকশনারি । Bangla Dictionary » বাংলা অভিধান » স » স্বার্থ

স্বার্থ [ sbārtha ] বি. 1 নিজের লাভ বা উপকার (‘শুধু স্বার্থ নহে স্বার্থত্যাগও আছে এ সংসারে’: দ্বি. রা.); 2 নিজের প্রয়োজন; 3 নিজের ধনসম্পদ।

[সং. স্ব + অর্থ]।

স্বার্থচিন্তা বি. নিজের প্রয়োজনসিদ্ধির বা মঙ্গললাভের উপায়চিন্তা।

স্বার্থত্যাগ বি. নিজের লাভ বা মঙ্গল বিসর্জন।

স্বার্থপর, স্বার্থপরায়ণ বিণ. পরের সুখ-সুবিধা অগ্রাহ্য করে কেবল নিজের স্বার্থসাধনে অতি তত্পর।

বি. স্বার্থপরতা, স্বার্থপরায়ণতা।

স্বার্থসাধন, স্বার্থসিদ্ধি বি. পরের সুখ-সুবিধা অগ্রাহ্য করে কেবল স্বীয় কার্যোদ্ধার বা মঙ্গলসাধন।

স্বার্থান্ধ বিণ. নিজ স্বার্থ-সাধন কল্পে ন্যায়-অন্যায় বিচার করে না এমন।

স্বার্থান্বেষণ বি. (সচ. নিজের) স্বার্থসাধনের উপায়চিন্তা বা চেষ্টা।

স্বার্থান্বেষী (-ষিন্) বিণ. কেবল নিজের সুখ-সুবিধা খুঁজে বেড়ায় এমন, স্বার্থান্বেষণকারী।

স্বার্থোন্মত্ত বিণ. বিবেকবিরহিত হয়ে স্বার্থসাধনে বা স্বার্থরক্ষায় একান্ত তত্পর।

Category: বাংলা অভিধান, স
Previous Post:স্বায়ত্তশাসন
Next Post:স্বার্থচিন্তা

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑