• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

স্বভাব

লাইব্রেরি » বাংলা ডিকশনারি । Bangla Dictionary » বাংলা অভিধান » স » স্বভাব

স্বভাব [ sbabhāba ] বি. 1 স্বরূপ, আত্মভাব, নিজের প্রকৃতি (হিংস্রতাই চিতাবাঘের স্বভাব); 2 জন্ম সংসর্গ বা অভ্যাসের ফলে লব্ধ বৈশিষ্ট্য (মিথ্যা বলা তার স্বভাবে দাঁড়িয়েছে); 3 চরিত্র, আচরণ (সত্স্বভাব); 4 প্রকৃতিগত ধর্ম বা গুণ (জ়ড় পদার্থের স্বভাব); 5 প্রকৃতি, নিসর্গ (স্বভাব বর্ণনা); 6 স্বাভাবিক অবস্হা।

[সং. স্ব + ভাব]।

স্বভাবকবি যে কবির কবিত্বশক্তি জন্ম থেকে লব্ধ; যে কবি সচরাচর কেবল প্রাকৃতিক শোভা বর্ণনা করেন।

স্বভাবকুলীন বিণ. যার কৌলীন্য বা কুলধর্ম লঙ্ঘিত হয়নি; নৈকষ্য-কুলীন।

স্বভাবকৃপণ বিণ. কৃপণস্বভাব নিয়েই জাত; প্রকৃতিগত কৃপণতাবিশিষ্ট।

স্বভাবগত বিণ. স্বভাবে পরিণত; সহজাত।

স্বভাবচরিত্র বি. প্রকৃতি ও চালচলন।

স্বভাবজ বিণ. স্বভাব থেকে জাত; প্রকৃতিগত; স্বাভাবিক।

স্বভাবত, (বর্জি.) স্বভাবতঃ (-তস্) অব্য. সংগত কারণে বা স্বাভাবিকভাবে (স্বভাবতই সকলের দৃষ্টি কবির উপরে, এ প্রশ্ন স্বভাবতই মনে আসে)।

স্বভাববিরুদ্ধ বিণ. অস্বাভাবিক; নীতিবিরুদ্ধ।

স্বভাবপ্রকৃতি বি. আচার আচরণ।

স্বভাব যায় না মনে ইল্লত যায় না ধুলে — জল দিয়ে ধুলে যেমন সব নোংরা যায় না তেমনি স্বভাবও অপরিবর্তনীয়, মৃত্যুতেও স্বভাব বদলায় না।

স্বভাবশোভা বি. নৈসর্গিত সৌন্দর্য।

স্বভাবসিদ্ধ, স্বভাবসুলভ বিণ. প্রকৃতিগত; স্বাভাবিক।

স্বভাবী (-বিন্) বিণ. স্বভাবানুযায়ী, normal (বি. প.)।

স্বভাবোক্তি বি. কাব্যের অলংকারবিশেষ; কোনো বিষয়ের যথাযথ বর্ণনা।

Category: বাংলা অভিধান, স
Previous Post:স্বপ্নোত্থিত
Next Post:স্বভাবকবি

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑