• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

সেবা

লাইব্রেরি » বাংলা ডিকশনারি । Bangla Dictionary » বাংলা অভিধান » স » সেবা

সেবা [ sēbā ] বি. 1 শুশ্রূষা (রোগীর সেবা); 2 পরিচর্যা (পদসেবা, গোসেবা, পতিসেবা); 3 উপাসনা, পূজা (ঠাকুরসেবা); 4 উপভোগ (ইন্দ্রিয়সেবা); 5 কল্যাণ বা হিতসাধন (জনসেবা, সমাজসেবা); 6 (বাং.) ভোজন (কর্তার সেবা হয়েছে?); 7 (আঞ্চ.) প্রণাম (সেবা দেওয়া)।

☐ ক্রি. 1 সেবা করা, শুশ্রূষা বা পরিচর্যা করা; 2 উপাসনা করা (‘সেবিনু শিবেরে আমি বহু যত্ন করি’: কৃত্তি); 3 উপভোগ করা।

[সং. √ সেব্ + অ + আ]।

সেবাইত, সেবায়ত, সেবায়েত বি. 1 দেবমন্দিরাদির স্হায়ী সেবক ও উপস্বত্বের অধিকারী; 2 দেবতার সেবক বা পূজারি।

সেবাদাসী বি. 1 পরিচর্যাকারিণী দাসী; 2 বৈষ্ণব মোহান্ত সন্ন্যাসী প্রভৃতির দাসী বা উপপত্নী।

সেবাধর্ম বি. সেবারূপ ধর্ম, নিষ্ঠার সঙ্গে আচরিত পরোপকার।

Category: বাংলা অভিধান, স
Previous Post:সেমন্তী
Next Post:সেবাইত

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑