• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

সাদা

লাইব্রেরি » বাংলা ডিকশনারি । Bangla Dictionary » বাংলা অভিধান » স » সাদা

সাদা [ sādā ] বিণ.
1 শ্বেত, শুভ্র (সাদা দেওয়াল);
2 শ্বেতকায় (সাদা গোরু);
3 সরল, কুটিলতাহীন (সাদা মন);
4 সহজ, স্পষ্ট (সাদা কথা);
5 নির্দোষ (সাদা কাজ);
6 অবঞ্জিত (সাদা কাপড়, সাদা থান);
7 অনলংকৃত, নিরাভরণ (সাদা হাত);
8 অলিখিত (সাদা কাগজ)।

[ফা. সাদাহ্]।

সাদাকে কালো এবং কালোকে সাদা করা ক্রি. বি. (আল.) বেপরোয়া মিথ্যা কথা বলা।

সাদাচামড়া বি.
1 সাদা রঙের চামড়া;
2 শ্বেতাঙ্গ (সাদা চামড়ার দেশ)।

সাদাটে বিণ. ঈষত্ সাদা।

সাদামাঠা, (কথ্য) সাদামাটা বিণ. কারুকার্যহীন; বৈচিত্র্যহীন ও সাধারণ।

সাদাসাপটা বিণ. সাদামাটা, বৈচিত্র্যহীন।

সাদাসিধা, (কথ্য) সাদাসিধে, সাদাসিদে বিণ.
1 স্পষ্ট (সাদাসিধে কথা);
2 সরল (‘সাদাসিদে লোক আমি উপমার ঘটা নাহি জানি’: দে. সে.)
3 অনাড়ম্বর, বিলাসবর্জিত (সাদাসিধে বেশভূষা)।

Category: বাংলা অভিধান, স
Previous Post:সাদরে
Next Post:সাদাকে কালো এবং কালোকে সাদা করা

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑