• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

সাক্ষাত

লাইব্রেরি » বাংলা ডিকশনারি । Bangla Dictionary » বাংলা অভিধান » স » সাক্ষাত

সাক্ষাত্ (সাক্ষাৎ, সাক্ষাত) [ sākṣāt ] অব্য. বিণ.
1 প্রত্যক্ষ, দৃষ্টিগোচর, মূর্তিমান (সাক্ষাত্ প্রলয়লীলা, সাক্ষাত্ যম দেখা দিলেন);
2 তুল্য, সদৃশ (মাতাপিতা সাক্ষাত্ দেবতা);
3 সরাসরি (সাক্ষাত্ সম্বন্ধ)।

☐ (বাং.) বি.
1 দেখা, দর্শন, মোলাকাত (সাক্ষাত্ পাওয়া);
2 সমক্ষ (সাক্ষাতে বলা)।

[সং. সাক্ষ (< সহ + অক্ষি বা অক্ষ) + অত্ + ক্বিপ্]।

সাক্ষাৎকার বি.
1 পরস্পর দর্শন ও আলাপ, মোলাকাত (সাক্ষাত্কার হওয়া);
2 প্রত্যক্ষ করা।

সাক্ষাৎকারী (-রিন্), সাক্ষাৎকর্তা বিণ.
1 প্রত্যক্ষকারী;
2 দেখা করে বা করতে আসে এমন।

সাক্ষাৎসম্বন্ধ বি. সরাসরি সম্বন্ধ; প্রত্যক্ষ সম্বন্ধ।

Category: বাংলা অভিধান, স
Previous Post:সাক্ষরতা
Next Post:সাক্ষাৎকার

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑