• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

মোহ

লাইব্রেরি » বাংলা ডিকশনারি । Bangla Dictionary » বাংলা অভিধান » ম » মোহ

মোহ [ mōha ] বি.
1 ষড়রিপুর অন্যতম; চিত্তের অন্ধতা; অবিদ্যা, অজ্ঞান, মূঢ়তা, ভ্রান্তি;
2 বুদ্ধিভ্রংশ (মোহাচ্ছন্ন মন);
3 বিবেকহীনতা;
4 মূর্ছা;
5 মায়া;
6 মাত্রাতিরিক্ত আবেশ।

[সং. √ মুহ্ + অ]।

মোহকর বিণ. মোহজনক, মোহের সৃষ্টি করে এমন।

মোহতিমির বি. মোহরূপ অন্ধকার; অজ্ঞানজনিত ভ্রান্তি।

মোহনিদ্রা বি. মোহরূপ নিদ্রা, মোহের বশে চিত্তের আচ্ছন্ন বা অচেতন অবস্হা।

মোহবন্ধ, মোহবন্ধন বি. মায়ার বাঁধন বা প্রভাব।

মোহভঙ্গ বি. মোহের অবসান।

মোহমত্ততা, মোহমদ বি. অজ্ঞানজনিত দম্ভ বা মূঢ়তা।

মোহমন্ত্র বি. মোহ-সৃষ্টিকারী মন্ত্র।

মোহমুগ্ধ বিণ. মায়ার দ্বারা প্রভাবিত বা আচ্ছন্ন।

মোহমুদগর বি. শংকরাচার্য-প্রণীত মোহ দূরীকরণের পথনির্দেশক শ্লোকসমষ্টি।

Category: বাংলা অভিধান, ম
Previous Post:মোসাহেবি
Next Post:মোহমুদগর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑