• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

মূল

লাইব্রেরি » বাংলা ডিকশনারি । Bangla Dictionary » বাংলা অভিধান » ম » মূল

মূল [ mūla ] বি.
1 শিকড়, বৃক্ষাদির স্হিতিসাধক গোড়ার অংশবিশেষ যার সাহায্যে বৃক্ষ মাটি থেকে খাদ্যরস আহরণ করে;
2 আলু কচু ইত্যাদি কন্দজাতীয় উদ্ভিদ;
3 আদি, গোড়া (ঘটনার মূল);
4 আদি কারণ;
5 উত্পত্তির স্হান (কর্ণমূল, বাহুমূল);
6 উত্স;
7 ভিত্তি;
8 (গণি.) যে রাশি নি়জের দ্বারা এক বা একাধিকবার গুণিত হয়ে অন্যরাশি উত্পন্ন করেছে, root (বর্গমূল)।

☐ বিণ.
1 আদ্য, প্রথম গো়ড়াকার (মূলগ্রন্হ);
2 প্রধান (মূলমন্ত্র, মূলনীতি)।

[সং. √ মূল + অ]।

মূলক1 [ mūlaka1, বিণ. বহুব্রীহি সমাসে উত্তরপদ হলে ক-যোগে মূল শব্দের রূপ (ভ্রান্তিমূলক, চিন্তামূলক)।

মূলক2 [mūlaka2 ] বি. কন্দবিশেষ, মুলো।

মূলকারণ বি. সৃষ্টি, জন্ম বা উত্পত্তির প্রথম প্রধান অথবা প্রকৃত কারণ।

মূলকেন্দ্র বি.
1 মর্মস্হল;
2 প্রধান অঞ্চল বা কার্যালয়, সদর।

মূলগত বিণ.
1 মূল থেকে জাত;
2 মৌলিক।

মূলত, (বর্জি.) মূলতঃ ক্রি বিণ.
1 মূলে;
2 প্রকৃতপক্ষে।

মূলতত্ত্ব বি. মৌলিক তত্ত্ব যার উপর ভিত্তি করে অন্যন্য তত্ত্ব গড়ে ওঠে।

মূলত্র, মূলত্রাণ বি. মাটির নীচে মূলকে রক্ষাকারী মূলের উপরের রোমশ আবরণ, মূলরোম।

মূলধন বি. পুঁজি, ব্যাবসায় বিনিয়োজিত অর্থ।

মূলনীতি বি. প্রধান প্রকৃত বা মৌলিক নীতি।

মূলভিত্তি বি. প্রধান ভিত্তি, ভিতের সর্বনিম্ন স্তর, প্রধান আধার; গোড়াপত্তন।

মূলমন্ত্র বি.
1 বীজমন্ত্র;
2 প্রধান সংকল্প (জীবনের মূলমন্ত্র)।

মূলরোম বি. মূলত্র ও মূলত্রাণ -এর অনুরূপ।

মূলসূত্র বি.
1 আদি কারণ;
2 প্রধান বা প্রাথমিক বিধি-নিয়ম (বাংলা ছন্দের মূলসূত্র)।

মূলাকর্ষণ বি. শিকড় ধরে টান।

মূলানুগ বিণ. মূল অংশের বা আদি রূপের সঙ্গে সংগতিসম্পন্ন।

মূলাশ্রয়ী বিণ. মূল রূপকে অবলম্বন বা অনুসরণ করে এমন।

মূলী (-লিন্) বিণ, মূলযুক্ত, শিকড়যুক্ত।

☐ বি. বৃক্ষ।

মূলীকরণ বি. (-গণি.) বর্গমূল নির্ণয়।

মূলীভূত বিণ.
1 আদিকারণস্বরূপ;
2 ভিত্তিস্বরূপ;
3 মূলগত।

মূলে ক্রি-বিণ.
1 আদিতে, গোড়ায়;
2 আদৌ (মূলে সে যায়ইনি)।

মূলোচ্ছেদ, মূলোত্পাটন (মূলোতপাটন, মূলোৎপাটন) বি. শিকড়সমেত উপড়ে ফেলা; সম্পূর্ণ বিনাশ।

Category: বাংলা অভিধান, ম
Previous Post:মূলা
Next Post:মূলোচ্ছেদ

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑