• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

মাল

লাইব্রেরি » বাংলা ডিকশনারি । Bangla Dictionary » বাংলা অভিধান » ম » মাল

মাল1 [ māla1 ] বি.
1 অনুন্নত জাতিবিশেষ;
2 (বাং.) সাপ ধরা যাদের পেশা, সাপুড়িয়া, সাপের ওঝা।

[সং. মল + অ]।

মালবৈদ্য বি. সাপের বিষের চিকিত্সক, সাপের ওঝা।

মাল2 [ māla2 ] বি. কুস্তিগির, মল্লযোদ্ধা।

[সং. মল্ল]।

মালভূমি বি. চতুষ্পার্শ্বস্হ ভূভাগের চেয়ে উঁচু বিশাল সমতল প্রদেশ, plateau.

মাল3 [ māla3 ] বি. কুস্তিগির, মল্লযোদ্ধা।

[সং. মল্ল]।

মালকোঁচা বি. মল্লের মতো কোঁচাকে টেনে পিছনে গোঁজা।

মালশাট, মালসাট বি. মালকোঁচা; আস্ফালন, বাহ্বস্ফোট।

মাল4 [ māla4 ] (অশা.) বি.
1 মদ (মাল খাওয়া);
2 সুন্দরী মেয়ে।

[আ. মল্]।

মাল টানা ক্রি. বি. (অশা.) মদ খাওয়া।

মাল5 [ māla5 ] বি. (কাব্যে) মালা (‘মুকুতার মালা’: ক.ক.)।

[সং. মাল্য]।

মাল6 [ māla6 ] বি.
1 পণ্যদ্রব্য (দোকানের মাল);
2 দ্রব্য, জিনিসপত্র (মালগুদাম);
3 ধন, সম্পদ (মালদার লোক);
4 রাজস্ব, খাজনা (মালগুজার);
5 যে-জমির খাজনা সরকারি অফিসে জমা দিতে হয়।

[আ. মাল্]।

মাল কাটা ক্রি. বি. পণ্যদ্রব্য বিক্রিত হওয়া।

মালক্রোক বি. (প্রধানত আদালতের আদেশে) অস্হাবর সম্পত্তি আটক ।

মালখানা বি.
1 বহুমূল্য দ্রব্যাদি রাখার ঘর;
2 খাজনাখানা।

মালগাড়ি বি. (প্রধানত রেলের) মালবাহী গাড়ি।

মালগুজার বি. যে রাজস্ব দেয়, জমিদার।

মালগুজারদার বি. যে মালগুজারি বা খাজনা দেয়।

মালগুজারি বি. ভূমিকর, খাজনা।

মালজমি বি. খাজনা করা জমি।

মালজামিন বি.
1 সম্পত্তির জামিন;
2 জামিনরূপে রক্ষিত সম্পত্তি।

মালদার বিণ. সম্পত্তিশালী, ধনবান (মালদার লোক)।

মালপত্র বি. জিনিসপত্র, বিভিধ দ্রব্য।

মালবাহী (-হিন্) বিণ. মালপত্র বহন করে নিয়ে যায় এমন।

মালমশলা বি. উপাদান, উপকরণ।

মালমাত্তা বি.
1 ধনসম্পত্তি;
2 অস্হাবর সম্পত্তি।

কাঁচা মাল বি. শিল্পদ্রব্যের মূল উপকরণ, raw material.

Category: বাংলা অভিধান, ম
Previous Post:মালমাত্তা
Next Post:মালকোশ

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑