• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

মার

লাইব্রেরি » বাংলা ডিকশনারি । Bangla Dictionary » বাংলা অভিধান » ম » মার

মার1 [ māra1 ] বি. মরণ, মৃত্যু, বিনাশ (সত্যের মার নেই)।

[√ মৃ + অ]।

মার2 [ māra2 ] বি.
1 কন্দর্প, কামদেব;
2 (বৌ. শা.) বুদ্ধদেবের তপস্যা ভঙ্গ করতে চেষ্টা করে এমন দেবতাবিশেষ;
3 মারণ, বধ।

[সং. √ মৃ + ণিচ্ + অ]।

মারক বি. মারী, মড়ক।

☐ বিণ. বধকারী, নাশক।

মার3 [ māra3 ] বি.
1 প্রহার, আঘাত (চোরকে মার দেওয়া, ভগবানের মার);
2 লোকসান, ক্ষতি (ব্যবসায় মার খাওয়া)।

[মারা দ্র-তু. মারি (√ মৃ + ণিচ্)]।

মারকাট বি.
1 মারামারি কাটাকাটি;
2 অতিশয় ব্যস্ততা ও হইচই (মারকাট করে কাজ করা)।

☐ বিণ. বড়ো জোর, ঊর্ধ্বপক্ষে (মারকাট পাঁচশো টাকা)।

মারকুটে বিণ. অল্পেই মারতে চাওয়া যার স্বভাব এমন (মারকুটে ছেলে)।

মারদাঙ্গা বি. বিরাট মারপিট।

মারধর বি. প্রহার।

মারপিট বি.
1 প্রহার;
2 মারামারি।

মারমার কাটকাট বি.
1 মারামারি ও কাটাকাটি;
2 অতিশয় ব্যস্ততা ও হইচই।

☐ বিণ. অত্যন্ত হইচইপূর্ণ বা বিরাট (মারমার কাটকাট ব্যাপার)।

মারমুখো, মারমুখ বিণ.
1 সদাই বা একটুতেই মারতে যায় এমন, মারকুটে;
2 হাঙ্গামা সৃষ্টি করতে উদ্যত, হিংসাশ্রয়ী (মারমুখো জনতা)।

স্ত্রী.মারমুখী।

মারমূর্তি বিণ.
1 মারতে উদ্যত,
2 অতি ক্রুদ্ধ; অগ্নিমূর্তি।

☐ বি. অতি ক্রুদ্ধ মূর্তি (মারমূর্তি ধারণ করা)।

Category: বাংলা অভিধান, ম
Previous Post:মারমূর্তি
Next Post:মারণ

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑