• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

মাতা

লাইব্রেরি » বাংলা ডিকশনারি । Bangla Dictionary » বাংলা অভিধান » ম » মাতা

মাতা1 [ mātā ] বি.
1 মা, জননী;
2 গর্ভধারিণী ধাত্রী গুরুপত্নী ব্রাহ্মণী রাজপত্মী পৃথিবী ও গাভি-শাস্ত্রোক্ত এই সপ্তমাতা;
3 মাতৃস্হানীয়া বা কন্যাস্হানীয়া নারী (শ্বশ্রূমাতা, বধূমাতা)।

[সং. √ মা + তৃ]।

মাতাপিতা (-তৃ) বি. জনক জননী, বাপ-মা।

মাতাপিতৃহীন বিণ. বাবা-মা যার নেই।

মাতামহ বি. মায়ের বাবা।

মাতামহী বি. (স্ত্রী.) মায়ের মা।

মাতা2 [ mātā2 ] ক্রি.
1 মত্ত হওয়া, খেপে যাওয়া (হাতিটা মেতে গেছে);
2 মুগ্ধ বিভোর বা আত্মহারা হওয়া, উত্সাহে ভরপুর হওয়া, উত্সাহভরে কাজে নিবিষ্ট হওয়া (‘ওরে ওরে আমার মন মেতেছে’: রবীন্দ্র; ছেলেরা খেলায় মেতেছে);
3 গেঁজে ওঠা (খেজুরের রস মেতেছে)।

☐ বি. বিণ. উক্ত সব অর্থে।

[বাং. মাতা < সং. √ মদ্]।

মাতানো ক্রি. বি.
1 মত্ত করা;
2 মুগ্ধল ও উল্লসিত করা, বিভোর বা আত্মহারা করা (দেশকে মাতিয়ে তোলা);
3 গাঁজানো।

☐ বিণ. উক্ত সব অর্থে; (সমাসের উত্তরপদে) মত্ত, উত্সাহিত বা উল্লসিত করে এমন (মনমাতানো সুর, প্রাণমাতানো খেলা)।

মাতামাতি বি.
1 ক্রমাগত মাতালের মতো আচরণ;
2 দাপাদাপি, দুরন্তপনা (ঢেউয়ের মাতামাতি, হাওয়ার মাতামাতি)।

Category: বাংলা অভিধান, ম
Previous Post:মাতস্যন্যায়
Next Post:মাতাপিতা

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑