• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

শ্রদ্ধা

লাইব্রেরি » বাংলা ডিকশনারি । Bangla Dictionary » বাংলা অভিধান » শ » শ্রদ্ধা

শ্রদ্ধা [ śraddhā ] বি.
1 সম্মান, ভক্তি (গুরুজনকে শ্রদ্ধা করা);
2 দৃঢ়প্রত্যয়, আস্হা, বিশ্বাস (কবিরাজিতে তাঁর মোটেই শ্রদ্ধা নেই);
3 নিষ্ঠা (শ্রদ্ধাহীন পূজা);
4 স্পৃহা, রুচি (আহারে শ্রদ্ধা নেই)।

[সং. শ্রত্ √ ধা + অ + আ]।

শ্রদ্ধান্বিত, শ্রদ্ধাবান, শ্রদ্ধালু বিণ. শ্রদ্ধাযুক্ত (শ্রদ্ধান্বিত দৃষ্টি)।

শ্রদ্ধাভাজন, শ্রদ্ধাস্পদ বিণ. শ্রদ্ধার পাত্র (‘শ্রদ্ধাভাজন সত্যি যে জন তারেই মানুষ শ্রদ্ধা দেবে’: স. দ.)।

শ্রদ্ধাভাজনেষু, শ্রদ্ধাস্পদেষু শ্রদ্ধাভাজন ব্যক্তিকে পত্র লেখায় সম্বোধন বিশেষ।

শ্রদ্ধেয় বিণ. শ্রদ্ধার যোগ্য, সমাদরণীয়।

স্ত্রী. শ্রদ্ধেয়া।

Category: বাংলা অভিধান, শ
Previous Post:শ্যেনদৃষ্টি
Next Post:শ্রদ্ধেয়

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑