• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

শব্দ

লাইব্রেরি » বাংলা ডিকশনারি । Bangla Dictionary » বাংলা অভিধান » শ » শব্দ

শব্দ [ śabda ] বি. 1 আওয়াজ, ধ্বনি (কী শব্দ হল?); 2 অর্থসূচক ধ্বনি, অক্ষর বা অক্ষরসমষ্টি (বাক্যের শব্দ)।

[সং. √ শব্দ্ + অ]।

শব্দকোশ, শব্দকোষ বি. অভিধান, শব্দাভিধান।

শব্দতত্ত্ব বি. ভাষার শব্দাদি সংক্রান্ত তত্ত্ব।

শব্দতরঙ্গ বি. যে তরঙ্গায়িত গতির সাহায্যে শব্দ বা ধ্বনি বাহিত হয়, sound wave.

শব্দদ্বৈত বি. একই শব্দ পরপর দুবার ব্যবহার; পরপর ব্যবহৃত একই শব্দ, যুগ্মশব্দ।

শব্দবহ বি. 1 বাতাস; 2 আকাশ।

☐ বিণ. শব্দ বহনকারী।

শব্দবিন্যাস বি. যথাস্হানে শব্দস্হাপনপূর্বক বাক্যরচনা।

শব্দবেধী (-ধিন্), শব্দভেদী (-দিন্) বিণ. শব্দ শুনে লক্ষ্যভেদে সমর্থ (শব্দভেদী বাণ)।

শব্দব্রহ্ম বি. 1 শব্দরূপ বা শব্দাত্মক ব্রহ্ম; 2 বেদ।

শব্দযোজনা বি. বাক্যে শব্দ যোগ বা শব্দের সঙ্গে শব্দ যোগ।

শব্দরচনা বি. শব্দ তৈরি; নতুন শব্দ তৈরি করা।

শব্দরূপ বি. বিভিন্ন বিভক্তি ও বচনে শব্দের রূপ।

শব্দশ, (বর্জি.) শব্দশঃ ক্রি-বিণ. শব্দানুসারে, শব্দের হিসাবে।

শব্দশক্তি বি. অভিধা লক্ষণা ব্যঞ্জনা প্রভৃতি শব্দের অর্থবোধিকা বৃত্তি।

শব্দশাস্ত্র বি. ব্যাকরণাদি শাস্ত্র।

শব্দহীন বিণ. শব্দ নেই এমন, নিঃশব্দ, নীরব; ধ্বনিশূন্য।

বি. শব্দহীনতা।

শব্দাতীত বিণ. শব্দদ্বারা প্রকাশ করা যায় না এমন, অনির্বচনীয়।

শব্দাভি-ধান বি. যে অভিধানে শব্দের অর্থ-পদ-ব্যুত্পত্তি ইত্যাদির বিবৃতি থাকে।

শব্দায়-মান বিণ. শব্দ করছে এমন।

শব্দার্থ বি. শব্দের মানে।

শব্দালংকার বি. (অল.) রচনার মাধুর্যসাধক বিশিষ্ট ভঙ্গির শব্দবিন্যাস অর্থাত্ অনুপ্রাস যমক শ্লেষ প্রভৃতি।

(তু. অর্থালংকার)।

শব্দিত বিণ. ধ্বনিত, আওয়াজযুক্ত।

শব্দেন্দ্রিয় বি. কান, কর্ণ, যে-ইন্দ্রিয় দিয়ে আওয়াজ শোনা যায়।

Category: বাংলা অভিধান, শ
Previous Post:শবাসনা
Next Post:শব্দকোশ

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑