• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

লাট

লাইব্রেরি » বাংলা ডিকশনারি । Bangla Dictionary » বাংলা অভিধান » ল » লাট

লাট1 [ lāṭa1 ] বিণ.
1 পাট-ভাঙা, এলোমেলো, ওলটপালট (লাট কাপড়, কাপড়জামা লাট হয়ে গেছে);
2 ধরাশায়ী (মেরে লাট করা)।

[দেশি]।

লাট খাওয়া ক্রি. বি. (উড্ডীয়মান বস্তুর) উলটোমুখে পড়া বা পতনোন্মুখ হওয়া (ঘুড়ি লাট খাচ্ছে)।

লাট2 [ lāṭa2 ] বি.
1 বিদগ্ধ ব্যক্তি, পণ্ডিত বা রসজ্ঞ ব্যক্তি;
2 জীর্ণবস্ত্রাদি।

[সং. লাট্ + অ]।

লাট3 [ lāṭa3 ] বি. (বিরল) স্তম্ভ (অশোকলাট)।

[হি. লাঠ্]।

লাট4 [ lāṭa4 ] বি.
1 জমিদারির অংশ (লাটের খাজনা);
2 নিলামে একত্র বিক্রয়ের দ্রব্যসমষ্টি (লাটের মাল)।

[ইং. lot]।

লাটবন্দি বিণ. (জমি সম্বন্ধে) লাটের তালিকাভুক্ত।

লাট5 [ lāṭa5 ] বি.
1 গভর্ণর, রাজ্যপাল (বাংলার লাট);
2 দেশের প্রধান শাসক;
3 সর্বাধিনায়ক। [ইং. lord]।

লাটবেলাট বি. পদস্হ ও সম্ভ্রান্ত ব্যক্তি।

লাটসাহেব বি. 1 গভর্নর, রাজ্যপাল;2 (ব্যঙ্গে) চালচলন ও বেশভূষার আত্মম্ভরিতাপূর্ণ ব্যক্তি।

ছোটলাট — প্রাদেশিক শাসনকর্তা, lieutenant-governor জঙ্গি-লাট প্রধান সেনাপতি।

বড়োলাট — দেশের প্রাক্তন প্রধান শাসনকর্তা, গভর্নর-জেনারেল।

লাট6 [ lāṭa6 ] বি. গুজরাতের প্রাচীন নাম।

[সং.লাট + অ]।

Category: বাংলা অভিধান, ল
Previous Post:লান্চ
Next Post:লাট খাওয়া

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑