• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

রেখা

লাইব্রেরি » বাংলা ডিকশনারি । Bangla Dictionary » বাংলা অভিধান » র » রেখা

রেখা [ rēkhā ] বি.
1 লম্বা দাগ বা চিহ্ন (হস্তরেখা);
2 কষি, ডোরা (রেখাঙ্কন);
3 ঈষত্ চিহ্ন বা আভাস (গোঁফের রেখা);
4 সারি;
5 (জ্যামি.) বেধহীন ও প্রস্হহীন দৈর্ঘ্য, (সরলরেখা)।

[সং. √ লিখ্ + অ + আ (ল্ = র্)।

রেখাংশ বি. 1 রেখার অংশ; 2 দ্রঘিমার অংশ বা ডিগ্রি।

রেখাগণিত বি. জ্যামিতি।

রেখাঙ্কন বি.
1 রেখা বা কষি টানা, লাইন টানা
2 চিত্রাঙ্কন।

রেখাঙ্কিত বিণ.
1 রেখাযুক্ত, ruled
2 ডোরাকাটা।

রেখাচিত্র বি. ছবির মুসাবিদা কোনো বিষয়ের মোটামুটি চিত্র, rough sketch.

রেখাপাত বি. দাগ পড়া মনে কোনো স্হায়ী ভাবের সৃষ্টি।

ঊর্ধ্বরেখা বি. (সচ.) মণিবন্ধ থেকে অঙ্গুলিমূল পর্যন্ত প্রসারিত করতলস্হ রেখাবিশেষ-যার দ্বারা ভাগ্য বিচার করা হয়।

বক্ররেখা বি. আঁকাবাঁকা রেখা।

সরলরেখা বি. যে-রেখা এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত কোথাও দিকপরিবর্তন করে না সোজা রেখা।

রেখে ঢেকে ক্রি-বিণ. সব কিছু প্রকাশ না করে, কিছুটা গোপন বা অপ্রকাশিত রেখে (ওদের সঙ্গে একটু রেখে ঢেকে কথা বোলো)।

বাং. রাখিয়া + ঢাকিয়া।

Category: বাংলা অভিধান, র
Previous Post:রূঢ়মূল
Next Post:রেখাংশ

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑