• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

রাম

লাইব্রেরি » বাংলা ডিকশনারি । Bangla Dictionary » বাংলা অভিধান » র » রাম

রাম [ rāma ] বি.
1 বিষ্ণুর সপ্তম অবতার দশরথপুত্র রামচন্দ্র;
2 বিষ্ণুর ষষ্ঠ অবতার পরশুরাম;
3 বিষ্ণুর অষ্টম অবতার শ্রীকৃষ্ণের অগ্রজ বলরাম।

☐ বিণ.
1 সুন্দর, রমণীয়;
2 (বাং.) (সমাসে পূর্বপদে) বৃহত্, বিরাট (রামছাগল, রামধাক্কা)
3 (বাং.) (সমাসে উত্তরপদে) সেরা (বোকারাম)।

[সং. √ রম্ + অ]।

রাম কহ, রাম বল — অবজ্ঞা-ঘৃণাদিসূচতক উক্তিবিশেষ।

রামঃ, রামো — নিন্দাঘৃণা-অবজ্ঞাদিসূচক উক্তিবিশেষ।

রামকথা বি. রামচন্দ্রের জীবনবিষয়ক কাহিনি; রামায়ণ।

রামকান্ত (ব্যঙ্গে) বি. লাঠি (পিঠে যখন রামকান্ত পড়বে তখন বুঝবে)।

রামকেলি বি. সংগীতের প্রাতঃকালীন রাগিণীবিশেষ।

রামখড়ি বি. লেখার কাজে ব্যবহৃত খড়িমাটি দিয়ে তৈরি গেরুয়া রঙের পেনসিলবিশেষ, ফুলখড়ি।

রামগরুড়ের ছানা (ব্যঙ্গে) বিষণ্ণ ও গম্ভীর মুখবিশিষ্ট কাল্পনিক প্রাণীবিশেষ।

রামচন্দ্র বি. দশরথপুত্র রাম।

☐ অব্য. ঘৃণা-অবজ্ঞাদিসূচক উক্তি।

রামছাগল বি.
1 বৃহদাকার ছাগলবিশেষ;
2 (ব্যঙ্গে) অতি মুর্খ ও নির্বোধ।

রামদা বি. বৃহত্ কাটারিবিশেষ; যে বড়ো কাটারি দিয়ে প্রধানত বলির পশু কাটা হয়।

রামধনু, রামধনুক বি. মেঘ থেকে পতিত জলকণাসমূহ সূর্যালোকে উদ্ভাসিত হয়ে আকাশে যে বিচিত্রবর্ণ ধনুকাকৃতি প্রতিবিম্ব রচনা করে, ইন্দ্রধনু।

রামধুন বি. অযোধ্যাপতি রামচন্দ্রের গুণকীর্তন বা গুণাবলি অবলম্বনে গান।

রামধোলাই বি. প্রচুর প্রহার।

রামনবমী বি. চৈত্রমাসের শুক্লা নবমী তিথি; রামচন্দ্রের জন্মতিথি।

রামনাম জপ করা ক্রি. বি. পুণ্যার্থে বা ভূত ইত্যাদির ভয় থেকে পরিত্রাণের জন্য বারবার রামনাম উচ্চারণ করা।

রাম না হতে রামায়ণ — কারণের পূর্বেই কার্য ঘটা অর্থাত্ অবাস্তব ও অসম্ভব ব্যাপার।

রামপাখি বি. (কৌতু.) মোরগ বা মুরগি।

রামভক্ত বিণ. রামচন্দ্রের প্রতি অনুগত ও অনুরক্ত।

রামযাত্রা বি. রামচন্দ্রের জীবনী-বিষয়ক যাত্রাগান।

রামরহিম বি.
1 হিন্দু ও মুসলমানদের উপাস্য;
2 (আল.) হিন্দু ও মুসলমান জনগণ।

রামরাজত্ব বি.
1 পরিপূর্ণ সুখ ও শান্তির রাজত্ব;
2 (ব্যাঙ্গে) অবাধ বা একচেটিয়া অধিকার।

রামরাজ্য বি.
1 অযোধ্যাপতি রামের রাজ্য;
2 (আল.) সুশাসিত ও সুখশান্তিপূর্ণ রাজ্য।

রাম-রাম — নিন্দা-ঘৃণা-অবজ্ঞাদিসূচক উক্তিবিশেষ।

রামলীলা বি.
1 রামচন্দ্রের জীবনী ও কার্যকলাপ;
2 রামের জীবনী-বিষয়ক যাত্রাভিনয়, রামযাত্রা।

রামশালিক বি. বকজাতীয় পাখিবিশেষ।

রামশিঙা বি. ফুঁ দিয়ে বাজাতে হয় এমন বাদ্যযন্ত্রবিশেষ; বড়ো শিঙা।

রামশ্যাম, রামাশ্যামা বি.
1 যে-কোনো লোক, যে-সে;
2 আজেবাজে লোক।

রামানুজ বি.
1 রামের অনুজ অর্থাত্ ভরত লক্ষণ ও শত্রুঘ্ন;
2 বিশিষ্টাদ্বৈতবাদ প্রচারক প্রাচীন বৈদান্তিকবিশেষ।

রামায়ণ বি.বাল্মীকি-রচিত রামচন্দ্রের জীবনবৃত্তান্তমূলক সংস্কৃত মহাকাব্য।

রামায়ণকার বি. রামায়ণ-রচয়িতা অর্থাত্ বাল্মীকি।

রামায়ণ গান বি. রামায়ণ অবলম্বনে রচিত পালা বা যাত্রাগান।

না রাম না গঙ্গা (আল.) নির্বাক হয়ে থাকা; কোনো মন্তব্য না করা।

সে রামও নেই সে অযোধ্যাও নেই (আল.) অতীতের রাম বা তাঁর শান্তিপূর্ণ রাজ্যের মতো মহান শাসকও এখন নেই, দেশে তেমন সুখও নেই।

Category: বাংলা অভিধান, র
Previous Post:রায়
Next Post:রায়জাদা

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑