• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

ভূ

লাইব্রেরি » বাংলা ডিকশনারি । Bangla Dictionary » বাংলা অভিধান » ভ » ভূ

ভূ1 [ bhū1 ] (ভূস্) বি.
1 পুরাণোক্ত সপ্তলোকের অন্যতম;
2 ব্যাহৃতিবিশেষ;
3 পৃথিবী।

[সং. ভূস্]।

ভূ2 [ bhū2 ] বি.
1 পৃথিবী (ভূপৃষ্ঠ, ভূতল);
2 স্হল, স্হান, ভূমি (ভূদান)।

[সং. √ ভূ + ক্বিপ্]।

ভূকম্প, ভূকম্পন বি. ভূমিকম্প।

ভূখণ্ড বি. প্রদেশ, দেশ (আরব ভূখণ্ড)।

ভূগর্ভ বি. পৃথিবী বা মাটির অভ্যন্তর।

ভূগোল বি. পৃথিবীর বিবরণ, geography.

ভূগোলক বি. পৃথিবীর আকারাদির চিত্রসংবলিত গোলক, globe.

ভূচর বিণ. স্হলে বিচরণ করে এমন, স্হলচর।

ভূচিত্র বি. মানচিত্র, map. চ্ছায়া বি. গ্রহণের সময় চাঁদে পৃথিবীর যে ছায়া পড়ে।

ভূতত্ত্ব, ভূবিজ্ঞান, ভূবিদ্যা বি. ভূপৃষ্ঠ ও তার নিম্নবর্তী স্তরসমূহ-সম্বন্ধীয় বিজ্ঞান, geology.

ভূতল বি.
1 পৃথিবীপৃষ্ট;
2 পাতাল।

ভূদেব বি. ব্রাহ্মণ।

ভূধর, ভূভৃত্ বি. পর্বত।

ভূপ, ভূপতি, ভূপাল বি. রাজা।

ভূপতিত বিণ. মাটিতে বা ভূপৃষ্ঠে পড়ে গেছে এমন।

ভূপর্যটক বি. সারা পৃথিবী যে ভ্রমণ করে।

ভূপর্যটন বি. সারা পৃথিবীতে ভ্রমণ।

ভূপাতিত বিণ. ভূপৃষ্ঠে বা মাটিতে ফেলা হয়েছে এমন।

ভূপৃষ্ঠ বি. পৃথিবীর উপরিতল; মাটি।

ভূপ্রদক্ষিণ বি. পৃথিবীর চার দিকে ভ্রমণ।

ভূবিদ্যাভূতত্ত্ব -র অনুরূপ।

ভূবিষুবরেখা বি. নিরক্ষরেখা।

ভূভাগ বি. পৃথিবী।

ভূভার বি. পৃথিবীর পাপের বোঝা।

ভূভারত বি.
1 পৃথিবী ও ভারতবর্ষ;
2 সমস্ত পৃথিবী (এমন ঘটনা ভূভারতে কখনো ঘটেনি)।

ভূমণ্ডল বি. পৃথিবী।

ভূমধ্য বি. পৃথিবীর মধ্যস্হল; পৃথিবীর যেকোনো স্হান।

ভূমধ্যরেখা বি. (ভূগো.) পৃথিবীর মধ্যস্হল বেষ্টনকারী রেখা।

ভূমধ্যসাগর বি. ইয়োরোপের দক্ষিণে অবস্হিত সাগরবিশেষ।

ভূলুণ্ঠিত বিণ.
1 মাটিতে বা ধুলোয় লুটোচ্ছে এমন;
2 (আল.) অপদস্হ ও বিপর্যস্ত (মর্যাদা ভূলুণ্ঠিত)।

ভূলোক বি. পৃথিবী।

ভূশয্যা বি. মাটির শয্যা, ভূমিরূপ শয্যা; মাটিতে বা মেঝেতে শোয়া।

ভূসম্পত্তি বি. জমিজমা, খেতখামার; জমিদারি (ভূসম্পত্তি দেখাশোনা)।

ভূস্বর্গ বি.
1 মেরুপর্বত;
2 (আল.) কাশ্মীর।

ভূস্বামী বি. অনেক জমির মালিক, জমিদার।

Category: বাংলা অভিধান, ভ
Previous Post:ভুসিমাল
Next Post:ভূকম্প

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑