• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

বাদ

লাইব্রেরি » বাংলা ডিকশনারি । Bangla Dictionary » বাংলা অভিধান » ব » বাদ

বাদ1 [ bāda1 ] বি.
1 বাধা, বিঘ্ন (বাদ সাধা);
2 বৈরিতা, শত্রুতা।

[সং. বাধ]।

বাদ সাধা ক্রি. বি.
1 বিঘ্ন সৃষ্টি করা (তার কাজে আমি কেন বাদ সাধব?);
2 শত্রুতা করা, বৈরসাধন করা।

বাদ2 [ bāda2 ] বি.
1 উক্তি, কথন (নিন্দাবাদ, সাধুবাদ);
2 বাক্য (অনুবাদ); 3 তত্ত্বনির্ণয়ের উদ্দেশ্যে তর্ক;
4 কলহ (বাদ প্রতিবাদ, বাদানুবাদ, বাদবিসংবাদ);
5 যথার্থ বিচার;
6 মত, তত্ত্ব, theory (সাম্যবাদ, অদ্বৈতবাদ) (বি.প.)।

[সং. √ বদ্ + অ]।

বাদপ্রতিবাদ বি. তর্কাতর্কি, কথা কাটাকাটি।

বাদবিতণ্ডা বি. কথাকাটাকাটি, প্রবল তর্কাতর্কি।

বাদ3 [ bāda3 ] বি.
1 ছাড়, বিয়োগ (দশ টাকা থেকে পাঁচ টাকা বাদ দাও);
2 বর্জন (তার কথা বাদ দাও, ওকে বাদ দিয়ে এ কাজ হবে না)।

[আ. বাদ]।

বাদবাকি বিণ. অবশিষ্ট যা বাকি রয়েছে (বাদবাকি লোকজন)।

বাদসাদ বি. ছাড়, ছাড়ছোড়, কিছুপরিমাণে বাদ (খরচখরচা বাদসাদ দিয়ে কত থাকল?)।

বাদে অব্য. ব্যতীত, ছাড়া (তুমি বাদে অন্য সবাই জানে)।

☐ ক্রি-বিণ. পরে (এক মাস বাদে কী হবে জানি না)।

Category: ব, বাংলা অভিধান
Previous Post:বাথানে
Next Post:বাদ সাধা

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑