• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

বাছা

লাইব্রেরি » বাংলা ডিকশনারি । Bangla Dictionary » বাংলা অভিধান » ব » বাছা

বাছা1 [ bāchā1 ] বি.
1 বত্স, শিশুসন্তান (‘কাড়িয়া লয়েছে বাছারে আমার’);
2 পুত্রকন্যাস্হানীয়দের বা বয়ঃকনিষ্ঠ স্নেহভাজনদের প্রতি সম্বোধনবিশেষ (না, বাছা, সে আমি পারব না)।

[প্রাকৃ. বচ্ছ]।

বাছাধন বি. প্রিয় বত্স; স্নেহের পাত্রকে সম্বোধনবিশেষ।

বাছা2 [ bāchā2 ] ক্রি. বি.
1 নির্বাচন করা, মনোনয়ন করা, পছন্দ করা (শাড়ি বেছে নেওয়া, লোক বেছে নাও);
2 গুণ দোষ নির্ণয় করা (ভালো-মন্দ বেছে কী হবে?);
3 আবর্জনামুক্ত করা (চাল বাছা);
4 বর্জ্য জিনিস বাদ দেওয়া (মাছের কাঁটা বেছে খাওয়া);
5 খুঁজে বার করে বাদ দেওয়া (উকুন বাছা);
6 বাছানো।

☐ বিণ. নির্বাচিত; আবর্জনামুক্ত, পরিষ্কৃত (বাছা চাল)।

[বাং. √ বাছ্ + আ]।

বাছাই বি. নির্বাচন; আবর্জনামুক্ত করা।

☐ বিণ. নির্বাচিত; পছন্দসই; সেরা।

বাছানো ক্রি. বি. অন্যের দ্বারা নির্বাচন ও মনোনয়ন; আবর্জনামুক্ত করানো।

বাছাবাছা বিণ. বিশেষভাবে নির্বাচিত, সেরা (বাছা-বাছা বই)।

বাছাবাছি বি. বাছাই, বেছে নেওয়া; অনেকগুলির ভিতর থেকে মনের মতো জিনিস বেছে নেওয়া।

Category: ব, বাংলা অভিধান
Previous Post:বাছবিচার
Next Post:বাছাধন

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑