• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

বাঘ

লাইব্রেরি » বাংলা ডিকশনারি । Bangla Dictionary » বাংলা অভিধান » ব » বাঘ

বাঘ [ bāgha ] বি. বিড়াল গোত্রের ডোরা-কাটা মাংসাশী হিংস্র বন্য প্রাণীবিশেষ, ব্যাঘ্র, tiger.

[সং. ব্যাঘ্র]।

স্ত্রী. বাঘিনি।

বাঘছড়া, বাঘছড়ি বি. বাঘের ছাল, ব্যাঘ্রচর্ম।

বাঘনখ বি.
1 বাঘের নখ;
2 গলার গহনাবিশেষ;
3 দস্তানারূপে ব্যবহৃত বাঘনখের আকৃতিবিশিষ্ট শিবাজির অস্ত্রবিশেষ;
4 গন্ধদ্রব্যবিশেষ।

বাঘবন্দি বি. শিকারি কর্তৃক বাঘকে বন্দি করা-রূপ খেলাবিশেষ।

বাঘে-গোরুতে এক ঘাটে জল খাওয়া (আল.) শাসনের দাপটে বাধ্য হয়ে বিবাদ ত্যাগ করে শান্তিতে বাস করা।

বাঘে ছুঁলে আঠারো ঘা (আল.) বিপজ্জনক ব্যাপারের সঙ্গে সামান্য সংস্রবও অত্যন্ত ক্ষতিকর ও অসুবিধাজনক।

বাঘের ঘরে ঘোগের বাসা (আল.) ক্ষতিসাধনের উদ্দেশ্যে স্বজাতীয় কারও গৃহে গোপনে অবস্হান।

বাঘের আড়ি বি. অত্যন্ত গোঁয়ারতুমি, প্রবল জেদ।

বাঘের মাসি বি. বিড়াল।

Category: ব, বাংলা অভিধান
Previous Post:বাগ্মিতা
Next Post:বাঘিনি

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑