• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

বাঁকা

লাইব্রেরি » বাংলা ডিকশনারি । Bangla Dictionary » বাংলা অভিধান » ব » বাঁকা

বাঁকা [ bān̐kā ] ক্রি.
1 বক্রহওয়া (‘শ্রীমতীরে হেরি বাঁকি গেল রেখা’: রবীন্দ্র);
2 ঘোরা (পথটা এখানে বেঁকেছে);
3 অসম্মত বা প্রতিকূল হওয়া (বিয়ের কথায় সে বেঁকে বসেছে);
4 বাঁকানো।

☐ বিণ.
1 বক্র (বাঁকা লাইন, বাঁকা বাঁশ);
2 কুব্জ, ন্যুজ (বাঁকা পিঠ);
3 তির্যক, আড়, কাত (এমন বাঁকা হয়ে হাঁটো কেন? খুঁটিটা বাঁকা হয়ে বসেছে);
4 ঘোরালো, সিধে নয় এমন (বাঁকা পথ);
5 চোরা (বাঁকা চাহনি);
6 কুটিল, অসরল (বাঁকা মন);
7 কড়া, রূঢ়, বিপরীত (বাঁকা কথা);
8 প্রতিকূল।

[প্রাকৃ. বঙ্ক > বাং. বাঁক + আ]।

বাঁকাচোরা বিণ. 1 আঁকাবাঁকা (বাঁকাচোরা গলি)।

বাঁকানো বি. ক্রি. বক্র করা (শিকটাকে বাঁকাতে পারবে?)।

☐ বিণ. উক্ত অর্থে (বাঁকানো লোহা)।

বেঁকে বসা ক্রি. বি.
1 বক্রভাবে স্হাপিত হওয়া;
2 দৃঢ়তার সঙ্গে অসম্মত বা প্রতিকূল হওয়া, কিছুতেই রাজি না হওয়া;
3 পূর্বমত বদল করা (আগে তো একথা বলেনি, এখন বেঁকে বসেছে)।

Category: ব, বাংলা অভিধান
Previous Post:বাঁকমল
Next Post:বাঁকাচোরা

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑