• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

বহু

লাইব্রেরি » বাংলা ডিকশনারি । Bangla Dictionary » বাংলা অভিধান » ব » বহু

বহু2 [ bahu2 ] ক্রি. (ব্রজ.) বহুক; বহে (‘মলয় পবন বহু মন্দা’: বিদ্যা)।

[বহা1 দ্র]।

বহু3 [ bahu3 ] বিণ.
1 অনেক, নানা (বহু লোক, বহু রকমের জিনিস);
2 প্রচুর, অধিক, মহা (বহু ব্যয়, বহু দুঃখ);
3 দীর্ঘ (বহুকাল);
4 একের অধিক (বহুবচন, বহুবিবাহ)।

[সং. √ বংহ্ (বৃদ্ধি) + উ]।

বহুকাল বি. দীর্ঘকাল; বহু বছর।

বহুজাতিক বিণ. আন্তর্জাতিক; বহু বিদেশি রাষ্ট্রসম্বন্ধীয়, multinational (বহুজাতিক সংস্হা)।

বহুজ্ঞ বিণ. অনেক বিষয় জানে এমন; বহুদর্শী; অভিজ্ঞ।

বহুত বিণ. প্রচুর, খুব (বহুত প্রশংসা)।

বহুতর বিণ. 1 আরও অনেক; 2 অত্যধিক; 3 অনেক, প্রচুর (বহুতর উপকরণ)।

বহুতা, বহুত্ব বি. বহুর ভাব, অনেকত্ব; আধিক্য; প্রাচুর্য।

বহুত্র ক্রি-বিণ. বহু ক্ষেত্রে।

বহুদর্শী (-র্শিন্) বিণ. অনেক দেখেছে এমন; অনেক অভিজ্ঞতাসম্পন্ন; বিচক্ষণ।

বি. বহুদর্শিতা।

স্ত্রী. বহুদর্শিনী।

বহুদূর বি. অনেক দূরত্ব বা ব্যবধান (বহুদূর থেকে আসে)।

☐ বিণ.
1 অনেক দূরে অবস্হিত (বহুদূর দেশ);
2 অনেক দীর্ঘ (বহুদূর পথ)।

বহুধা ক্রি-বিণ. অব্য. নানাভাবে, নানাপ্রকারে, নানাদিকে (বহুধাবিভক্ত, বহুধাবিস্তৃত)।

বহুপত্নীক বিণ. একাধিক বা অনেক পত্নীবিশিষ্ট।

বহুপ্রতীক্ষিত বিণ. যার জন্য অনেককাল প্রতীক্ষা করা হয়েছে।

বহুপ্রসবিনী বিণ. (স্ত্রী.)বহু সন্তানের জন্মদাত্রী।

বহুবচন (ব্যাক.) বি. একের (সংস্কৃতে দুইয়ের) অধিক বাচক পদ।

বহুবর্ণ বিণ. নানা রঙের (বহুবর্ণ পতাকা)।

☐ বি. নানা রং।

বহুবল্লভ বি.
1 বহু জনের বা বহু রমণীর প্রিয় ব্যক্তি;
2 শ্রীকৃষ্ণ।

স্ত্রী. বহুবল্লভা।

বহুবার ক্রি-বিণ. অনেকবার, বারবার।

বহুবিচিত্র বিণ. নানা রঙের (‘বহুবিচিত্র বর্ণের সমারোহে’: নী. চ.)।

বহুবিধ বিণ. অনেকরকম (বহুবিধ ব্যাপার)।

বহুবিবাহ বি. একাধিকবার বিবাহ, polygamy.

বহুবেত্তা (-ত্তৃ) বিণ. বহুজ্ঞ র অনুরূপ।

বহুব্রীহি বি. (ব্যাক.) সমাসবিশেষ।

বহুভাগ, বহুভাগ্য বিণ. অতি সৌভাগ্যশালী, মহাভাগ।

☐ বি. অতিশয় প্রসন্ন ভাগ্য।

বহুভাষী (-ষিন্) বিণ.
1 নানা ভাষা বলে বা বলতে পারে এমন, বহুভাষাবিদ;
2 বাচাল, অত্যধিক কথা বলে এমন।

বহুভুজ বি. বহু কোণ বা বাহুযুক্ত ক্ষেত্র বা জ্যামিতিক আকার, polygon.

বহুমত বিণ. অতিশয় সম্মানিত বা সমাদৃত।

বহুমান বি. অতিশয় সমাদর।

বহুমুখ বিণ.
1 অনেক মুখবিশিষ্ট;
2 অনেক বিষয়ে বা দিকে ব্যাপৃত, multi-purpose.

স্ত্রী. বহুমুখী (বহুমুখী পরিকল্পনা, বহুমুখী প্রতিভা)।

বহুমুত্র বি. মূত্রকৃচ্ছ্র রোগ, diabetes.

বহুমূল্য বিণ. অত্যন্ত মূল্যবান, অত্যন্ত দামি।

বহুরূপ বি. নানা রূপ বা আকৃতি (ঈশ্বর বহুরূপে প্রকাশিত হন)।

☐ বিণ. বহু রূপবিশিষ্ট (বহুরূপ ঈশ্বর)।

বি. বহুতা।

বহুরূপী (বাং.) বিণ. নানা মূর্তি বা রূপ ধারণকারী।

☐ বি.
1 (বহুবার দেহের রং বদলায় বলে) গিরগিটিজাতীয় জীববিশেষ;
2 নানা মূর্তিতে বা রূপে সাজে এমন ব্যক্তি।

বহুশ (-শস্) ক্রি বিণ. অনেকবার।

বহুশাখ বিণ. অনেক শাখাযুক্ত (বহুশাখ বৃক্ষ)।

বহুশ্রুত বিণ. নানা শাস্ত্রে পণ্ডিত।

বহুস্ত্রীক বিণ. (যে স্বামীর) বহু বা একাধিক স্ত্রী আছে এমন।

বহুস্বামিক বিণ. অনেক প্রভু বা স্বত্বাধিকারী আছে এমন।

Category: ব, বাংলা অভিধান
Previous Post:বহিষ্ক্রান্ত
Next Post:বহুকাল

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑