• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

বসন্ত

লাইব্রেরি » বাংলা ডিকশনারি । Bangla Dictionary » বাংলা অভিধান » ব » বসন্ত

বসন্ত [ basanta ] বি.
1 ফাল্গুন ও চৈত্র মাসব্যাপী ঋতু, মধুকাল (‘বসন্তে কি শুধু কেবল ফোটা ফুলের মেলা’: রবীন্দ্র);
2 মসূরিকা রোগ, small pox;
3 সংগীতের রাগবিশেষ।

[সং. √ বস্ + অন্ত]।

বসন্ততিলক বি. সংস্কৃত ছন্দবিশেষ।

বসন্তদূত বি. কোকিল।

স্ত্রী. বসন্তদূতী।

বসন্তপঞ্চমী বি. মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথি, শ্রীপঞ্চমী তিথি-যে তিথিতে সরস্বতীর পূজা হয়।

বসন্তবায়, বসন্তবায়ু বি. দখিনা বাতাস, মলয় বাতাস, বসন্তকালে প্রবাহিত দখিনা বাতাস (‘বসন্ত বায় বহিছে কোথায়, কোথায় ফুটেছে ফুল’: রবীন্দ্র)।

বসন্তবাহার বি. সংগীতের মিশ্র রাগবিশেষ, বসন্ত ও বাহার এই দুই রাগের মিশ্র রূপ।

বসন্তমুখারি বি. সংগীতের রাগবিশেষ।

বসন্তসখ বি. বসন্তের সখা, কোকিল।

বসন্তসখা বি. বসন্ত যার সখা, কামদেব।

বসন্তের কোকিল বি. (আল.) সুখের দিনের বন্ধু।

বসন্তোত্সব (বসন্তোৎসব) বি.
1 (প্রাচীনকালে প্রচলিত) বসন্তকালীন কামদেবের পূজানুষ্ঠান;
2 দোল বা হোলির উত্সব।

Category: ব, বাংলা অভিধান
Previous Post:বসনাঞ্চল
Next Post:বসন্ততিলক

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑