• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

বর্ণ

লাইব্রেরি » বাংলা ডিকশনারি । Bangla Dictionary » বাংলা অভিধান » ব » বর্ণ

বর্ণ [ barṇa ] বি.
1 রং (গাঢ় কৃষ্ণবর্ণ);
2 অক্ষর (ব্যঞ্জনবর্ণ);
3 (ব্রাহ্মণ ক্ষত্রিয় প্রভৃতি) জাতি (উচ্চ বর্ণের মধ্যে সীমাবদ্ধ);
4 (জ্যোতিষ.) রাশি অনুসারে জাতকের শ্রেণিভেদ (বিপ্রবর্ণ)।

[সং. √ বর্ণ্ + অ]।

বর্ণক্ষত্রিয় বি. বিণ. উচ্চ বর্ণের ক্ষত্রিয়।

বর্ণচোরা বিণ.
1 স্বাভাবিক বর্ণ গোপন রাখে এমন (বর্ণচোরা আম);
2 বাইরে থেকে ভিতর বোঝা যায় না এমন (বর্ণচোরা লোক)।

বর্ণচ্ছটা বি. রঙের বাহার।

বর্ণজ্ঞানহীন বিণ. অক্ষরপরিচয়হীন, সম্পূর্ণ নিরক্ষর।

বর্ণজ্যেষ্ঠ বি. বর্ণ বা জাতির মধ্যে শ্রেষ্ঠ অর্থাত্ ব্রাহ্মণ।

বর্ণতত্ত্ব বি. জাতিতত্ত্ব, ethnology.

বর্ণপরিচয় বি.
1 অক্ষরপরিচয়, অক্ষরজ্ঞান, অ-আ ইত্যাদি শিক্ষা;
2 (আল.) প্রাথমিক জ্ঞান।

বর্ণবিদ্বেষ বি. অন্য বর্ণ বা জাতির প্রতি বিদ্বেষ।

বর্ণবিদ্বেষী (-ষিন্) বিণ. অন্য বর্ণ বা জাতির লোকের প্রতি বিদ্বেষভাবাপন্ন।

বর্ণবিপর্যয় বি. শব্দে কোনো বর্ণের স্হানচ্যুত হয়ে আগে বা পরে আসা।

বর্ণবৈচিত্র্য বি. নানা বর্ণ বা রঙের সমাহার (ময়ূরের পালকের বর্ণবৈচিত্র্য)।

বর্ণময় বিণ. রঙিন; নানা রংযুক্ত।

বর্ণমালা বি. যে-কোনো ভাষার অক্ষরসমূহ।

বর্ণলোপ বি. শব্দে কোনো অক্ষরের লোপ পাওয়া।

বর্ণশ্রেষ্ঠ বি. বর্ণজ্যেষ্ঠ, ব্রাহ্মণ।

বর্ণসংকর বি. বিণ. দুই ভিন্ন বর্ণের বা জাতির মাতাপিতা থেকে উত্পন্ন জাতি; মিশ্রজাতি; দো-আঁশলা।

বর্ণহিন্দু বি. ব্রাহ্মণ কায়স্হাদি উচ্চবর্ণের হিন্দু যারা ‘তফশিল’ এর অন্তর্ভুক্ত নয়।

বর্ণহীন বিণ. রংহীন, বিবর্ণ।

বর্ণানুক্রম বি. অক্ষরের পরম্পরা, alphabetical order.

বর্ণানুক্রমে ক্রি-বিণ. অক্ষরের পরম্পরা অনুসারে, alphabetically.

বর্ণান্ধ বিণ. রঙের পার্থক্য ধরতে পারে না এমন, রং চিনতে পারে না এমন, colour-bling.

বি. বর্ণান্ধতা।

বর্ণাশ্রম বি. ব্রহ্মচর্যাদি চতুরাশ্রম।

বর্ণাশ্রম ধর্ম বি. ব্রাহ্মণাদি বর্ণের ব্রহ্মচর্য গার্হস্হ্য বানপ্রস্হ ও সন্ন্যাস এই চার আশ্রমে পালনীয় ধর্ম।

বর্ণে বর্ণে ক্রি বিণ. অক্ষরে অক্ষরে; পুরোপুরি (তাঁর ভবিষ্যদ্বাণী বর্ণে বর্ণে মিলে গেছে)।

Category: ব, বাংলা অভিধান
Previous Post:বর্জিতা
Next Post:বর্ণক্ষত্রিয়

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑