• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

বদ্ধ

লাইব্রেরি » বাংলা ডিকশনারি । Bangla Dictionary » বাংলা অভিধান » ব » বদ্ধ

বদ্ধ [ baddha ] বিণ.
1 বাঁধা, আবদ্ধ (নিয়মবদ্ধ);
2 গ্রথিত (বদ্ধকবরী);
3 রুদ্ধ, বন্ধ (বদ্ধদ্বার);
4 আটক, বন্দি (সংসারবন্ধনে বদ্ধ);
5 অবরুদ্ধ (বদ্ধজলা, বদ্ধস্রোত);
6 যুক্ত (বদ্ধাঞ্জলি);
7 বিন্যস্ত (লিপিবদ্ধ);
8 দৃঢ়, অপরিবর্তনীয় (বদ্ধমূল, বদ্ধধারণা);
9 সম্পূর্ণ, নিরেট (বদ্ধপাগল)।

[সং. √ বদ্ধ্ + ত]।

বদ্ধদৃষ্টি বি. স্হির বা অনিমেষ দৃষ্টি বা লক্ষ্য।

☐ বিণ. স্হির দৃষ্টিসম্পন্ন।

বদ্ধপরিকর বিণ.
1 কোমর বা কটিবন্ধ বেঁধেছে এমন;
2 দৃঢ়প্রতিজ্ঞ।

বদ্ধমুষ্টি বিণ. মুষ্টি দৃঢ় করেছে এমন।

বদ্ধমূল বিণ. শিকড় মাটিতে শক্তভাবে নিহিত হয়ে আছে এমন; দৃঢ়, বিচ্যুত করা যায় না এমন (ধারণা হৃদয়ে বদ্ধমূল)।

বদ্ধমৌন বিণ. কথা বলে না এমন, মৌনাবলম্বী।

বদ্ধাঞ্জলি বিণ. অঞ্জলিবদ্ধ, দুই হাত যুক্ত করে রয়েছে এমন।

Category: ব, বাংলা অভিধান
Previous Post:বদলি
Next Post:বদ্ধদৃষ্টি

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑