• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

মহানাম – বিলোরা চৌধুরী

লাইব্রেরি » বিবিধ লেখার সংকলন » কবিতা » মহানাম – বিলোরা চৌধুরী

বেলোয়ারী ঝাড়ে এ কোন অমৃতকুম্ভ!
টুং-টাং বাজে অহংপক্ষে অবতল
লৌকিক আজ অলৌকিকে মুক্ত
নেভাও আমাকে, আমাকে নেভাও, নেভাও।

রক্তে এখনো চাবেক ফিরছে নেশা-নিম
বাগানে দুলছে অরফিউসের বেদনা
অগ্নিগোলকে এ কোন স্ফুলিঙ্গ!
দুলছে স্বর্গ, আমি তো ভুলতে চাই না।

মর্ত্যে নেমেছে হিমবাহে ঢাকা পরিধি
পারদ এখনো তাপিত লগ্নে বোনা নয়
আত্মম্ভর আকাশ বুনছে বরাভয়
শমিত রক্তে দুলছে এ কোন্ তৃণাসন!

সূত্র: দৈনিক প্রথম আলো, জুলাই ০১, ২০১১

Category: কবিতা
Previous Post:জাদুঘরে পাঠানোর মতো একটি শব্দ কিংবা তেলাপোকা – ময়ূখ চৌধুরী
Next Post:রবীন্দ্রনাথ, গীতাঞ্জলি ও দুই হ্যারিয়েট—হাসান ফেরদৌস

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑