• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

বৌ

লাইব্রেরি » বাংলা ডিকশনারি । Bangla Dictionary » বাংলা অভিধান » ব » বৌ

বউ, বৌ [ bu, bau ] বি.
1 পত্নী, স্ত্রী (বিয়ের পর বউকে নিয়ে বেড়াতে গেল);
2 কুলবধূ বা কুলনারী (পাড়ার বউ-ঝিরাও নীরব ছিল না);
3 নববধূ (বউভাত);
4 পুত্রবধূ বা তত্তুল্যা।

[প্রাকৃ. বহু < সং. বধূ]।

বউ কথা কও বি. কোকিলজাতীয় পাখিবিশেষ, পাপিয়া।

বউকাঁটকি, বৌকাঁটকি বি. যে শাশুড়ি পুত্রবধূকে নিরন্তর খোঁটা ও গঞ্জনা দেয়।

বউড়ি, বৌড়ি বি. অল্পবয়স্কা বধূ।

বউদি, বউদিদি, বৌদি, বৌদিদি বি. দাদার বউ।

বউভাত, বৌভাত বি. হিন্দুবিবাহে বরের আত্মীয়স্বজনের নববধূর দেওয়া অন্ন গ্রহণরূপ অনুষ্ঠানবিশেষ, পাকস্পর্শ।

বউমা, বৌমা বি. পুত্রবধূ বা তত্তুল্যা কোনো বধূ বা কনিষ্ঠ ভ্রাতার পত্নী।

Category: ব, বাংলা অভিধান
Previous Post:বউ
Next Post:বউ কথা কও

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑