• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

ফেলা

লাইব্রেরি » বাংলা ডিকশনারি । Bangla Dictionary » বাংলা অভিধান » ফ » ফেলা

ফেলা [ phēlā ] ক্রি. বি.
1 নিক্ষেপ করা, পতিত করা, ঢালা (জঞ্জাল ফেলা, জল ফেলা);
2 ক্ষেপণ করা, ছোড়া (জাল ফেলা);
3 চুকানো, শেষ করা (বই পড়ে ফেলা, খেয়ে ফেলা, মিটিয়ে ফেলা);
4 খাটানো, বিনিয়োগ করা (ব্যাবসায় বহু টাকা ফেলেছে);
5 বর্জন করা (আমাকে ফেলে যেয়ো না, ছাতাটা ফেলে গেলে যে);
6 ত্যাগ করা (বাড়িঘর ফেলে কোথায় যাব?);
7 স্হাপন করা (পা ফেলা);
8 অমান্য বা অগ্রাহ্য করা (তাঁর কথা ফেলতে পারব না);
9 হঠাত্ কিছু করা (কথাটা শুনে ফেলল);
10 নির্ধারিত করা (পরীক্ষার তারিখ ফেলা);
11 অপব্যয় করা (টাকাগুলো ফেলে দিলে);
12 মোচন করা (নিশ্বাস ফেলা)।

☐ বিণ. পরিত্যক্ত, বর্জিত (ফেলা টাকা, ফেলা ভাত); নিক্ষিপ্ত (ফেলা জাল); বাদ দেওয়া হয়েছে এমন (অনেক জিনিস ফেলা গেছে)।

[< হি. ফেকা]।

ফেলাছড়া, ফেলাফেলি বি. অযত্নে ছড়ানো; অপব্যয় (বহু জিনিস ফেলাছড়া করেছে)।

ফেলে ছড়িয়ে ক্রি-বিণ. অযত্নে ছড়িয়ে, অপব্যয় করে (ওরা বড়োলোক, ফেলে ছড়িয়ে মানুষ হয়েছে)।

Category: ফ, বাংলা অভিধান
Previous Post:ফেলাফেলি
Next Post:ফেলে ছড়িয়ে

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑