• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

পোড়া

লাইব্রেরি » বাংলা ডিকশনারি । Bangla Dictionary » বাংলা অভিধান » প » পোড়া

পুড়া, পোড়া১ [ puḍ়ā, pōḍ়ā ] বি. ক্রি.
1 দগ্ধ হওয়া (আগুনে পুড়েছে);
2 জ্বালা করা (রোদে বা পুড়ছে);
3 অত্যন্ত গরম হওয়া (জ্বরে গা পুড়ে যাচ্ছে);
4 অত্যন্ত সন্তপ্ত বা দুঃখিত হওয়া (মন পুড়ছে)।

☐ বিণ. দগ্ধ।

[সং. √ পুট্ + বাং. আ]।

পোড়া২ [ pōḍ়ā ] বি. ক্রি. পুড়া র চলিত রূপ।

☐ বিণ.
1 দগ্ধ (পোড়া মাটি);
2 বিড়ম্বিত, হতভাগ্য, প্রতিকূল (পোড়া কপাল, পোড়া দেশ);
3 কলঙ্কিত (পোড়া মুখ)।

পোড়াকপালে বিণ. হতভাগ্য।

স্ত্রী. ̃ পোড়াকপালি।

পোড়া-মুখো, পোড়ার-মুখো বি. বিণ. কলঙ্কিত মুখ যার।

পুড়ানো, পোড়ানো বি. ক্রি.
1 দগ্ধ করা (শুকনো পাতা পোড়ানো হচ্ছে);
2 জ্বালা বা যন্ত্রণা দেওয়া;
3 অত্যন্ত গরম করা;
4 সন্তপ্ত করা বা দুঃখ দেওয়া।

পুড়ানি, পোড়ানি বি. দাহ; জ্বালা; যন্ত্রণা; সন্তাপ।

পুড়ানিয়া, পোড়ানিয়া, ̃ পুড়া, পোড়ানে বিণ. দাহকর, জ্বালাময়, জ্বালাদায়ক; যন্ত্রণাদায়ক।

Category: প, বাংলা অভিধান
Previous Post:পুড়া
Next Post:পোড়াকপালে

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑