• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

ধন্য ধন্য বলি তারে

লাইব্রেরি » বাংলা লিরিক্স » বাউল গান » ধন্য ধন্য বলি তারে

ধন্য ধন্য বলি তারে।
বেঁধেছে এমন ঘর শূন্যের উপর
পোজতা করে।।

ঘরের সবে মাত্র একটি খুঁটি
খুঁটি গোড়ায় নাইরে মাটি
কিসে ঘর রবে খাঁটি
ঝড় তুফান এলে পরে।।

ঘরে মূলাধার কুঠরি নয়টা
তার উপরে চিলেকোঠা
তাহে এক পাগলা বেটা
বসে একা একেশ্বরে।।

ঘরে নীচে উপর সারি সারি
সাড়ে নয় দরজা তারি
লালন কয় যেতে পারি
কোন দরজা খুলে ঘরে।।

———-

লালন-সঙ্গীত,  পৃ. ১৫৩

Category: বাউল গান, লালনগীতিTag: লালন ফকির
Previous Post:দেখবি যদি সে চাঁদেরে
Next Post:ধর রে অধর চাঁদেরে অধরে অধর দিয়ে

Reader Interactions

Comments

  1. Abu Hena Timu

    August 10, 2016 at 11:46 pm

    .

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑